দুর্গোৎসবে সম্প্রীতি বজায় রাখার আহ্বান রসিক প্রশাসক ডনের

আনোয়ারুল ইসলাম রনি রংপুর :

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রংপুর নগরীর ১৬৪টি পূজামণ্ডপে ১৫ হাজার টাকা করে অনুদান দিয়েছে রংপুর সিটি করপোরেশন (রসিক)। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে নগর ভবনে আয়োজিত চেক বিতরণ ও মতবিনিময় সভায় পূজামণ্ডপ কমিটির নেতাদের হাতে অনুদানের চেক তুলে দেন সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী ডন।
সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, নগরীর প্রতিটি পূজামণ্ডপকে ১৫ হাজার টাকা করে দেওয়া হয়েছে। এতে মোট অনুদানের পরিমাণ দাঁড়িয়েছে ২৪ লাখ ৬০ হাজার টাকা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাহফুজ উন নবী ডন বলেন, ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্য বাংলাদেশের ঐতিহ্য। এ ঐতিহ্য সমুন্নত রেখে সব ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে হবে। শারদীয় দুর্গাপূজা যেন আনন্দমুখর, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদ্‌যাপিত হয়, সে জন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, দুর্গোৎসবকে কেন্দ্র করে নগরীর সর্বত্র উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এ কারণে পূজামণ্ডপে আসা দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, শৃঙ্খলা বজায় রাখা এবং সার্বিক পরিবেশ সুন্দর রাখতে সংশ্লিষ্ট সবাইকে সচেতন থাকতে হবে।
সিটি করপোরেশনের প্রশাসক বলেন, নগরীর সব ধর্মের মানুষের কল্যাণে সিটি করপোরেশন কাজ করে যাচ্ছে। ধর্মীয় উৎসবগুলো শান্তিপূর্ণভাবে উদ্‌যাপনের জন্য সিটি করপোরেশনের পক্ষ থেকে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা অব্যাহত থাকবে। পাশাপাশি পূজামণ্ডপ কমিটির নেতাদের সঙ্গে সমন্বয় করে উৎসবের কার্যক্রম পরিচালনা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্দেশনা অনুসরণের আহ্বান জানান তিনি।
সভায় শারদীয় দুর্গোৎসব কমিটির সভাপতি ডা. নিখিলেন্দ্র শঙ্কর গুহ রায়, সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান, আইন কর্মকর্তা মোশাররফ হোসেন, প্রধান রাজস্ব কর্মকর্তা রাজকুমার বিশ্বাসসহ হিন্দু ধর্মীয় বিভিন্ন সংগঠনের নেতারা বক্তব্য দেন।
বিজ্ঞাপন
ট্যাগ
জনপ্রিয়
ড্রেনের পাশে পড়ে ছিল নবজাতক, অতঃপর..

ড্রেনের পাশে পড়ে ছিল নবজাতক, অতঃপর..

দুর্গোৎসবে সম্প্রীতি বজায় রাখার আহ্বান রসিক প্রশাসক ডনের

আপডেট সময় : ০৮:২১:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬