লংগদুতে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে শ্রী শ্রী হরি মন্দির পরিদর্শন এবং আর্থিক সহায়তা প্রদান

বিপ্লব তালুকদার খাগড়াছড়ি

,পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত লংগদু উপজেলার মাইনিমুখ মন্দির টিলায় অবস্থিত শ্রী শ্রী হরি মন্দির পরিদর্শন করেছেন লংগদু জোনের জোন কমান্ডার। পরিদর্শনকালে জোন কমান্ডার মন্দিরের পূজা প্রস্তুতি, সার্বিক ব্যবস্থাপনা ও নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। তিনি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

বিজ্ঞাপন

এ সময় মন্দিরের পূজা আয়োজন ও সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনার জন্য জোন কমান্ডারের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। মন্দির পরিচালনা কমিটির সদস্যরা সেনাবাহিনীর এ সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরিদর্শনকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মন্দির পরিচালনা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

পরিশেষে জোন কমান্ডার পার্বত্য চট্টগ্রামে লংগদুতে বসবাসরত সকল সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিতভাবে বিভিন্ন জনকল্যাণমূলক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করবে বলে আশা ব্যক্ত করেন।

ট্যাগ
জনপ্রিয়
বগুড়ায় তেলের দোকানে আগুন, চাঁদা দাবির বিরোধের জেরে নাশকতার অভিযোগ

আপডেট সময় : ০৭:১৭:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬