শেখ আশিকুন্নবী সজীব,ফেনী জেলা প্রতিনিধি :
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ফেনীতে ৬৫টি পূজামণ্ডপে সরকারি বরাদ্দের চাল ও শাড়ি বিতরণ করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) সকালে ফেনী সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে মণ্ডপের প্রতিনিধিদের হাতে এসব সহায়তা তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ফেনী-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ফেনীতে যাতে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে দুর্গাপূজা উদযাপিত হতে পারে, সে জন্য সবাই সতর্ক থাকবেন।
তিনি আরও বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং ধর্মীয় এ উৎসবকে বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করা হবে।
তিনি বলেন, প্রত্যেক ধর্মের লোক একসাথে হয়ে দেশের উন্নয়নে কাজ করতে হবে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা নাসরীন কান্তার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকল্প কর্মকর্তা শাহাদাৎ হোসেন, সদর উপজেলা বিএনপির আহবায়ক ফজলুর রহমান বকুল, পৌর বিএনপির আহবায়ক দেলোয়ার হোসেন বাবুল।
এ সময় আরও বক্তব্য দেন সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক তপন কর, বিএনপি নেতা রাশেদ ইকবাল, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ পরিষদের জেলা সভাপতি ভূপাল মজুমদার, পূজা উদ্যাপন পরিষদের ফেনী সদর উপজেলা সভাপতি তপন কর বশাক ও পৌর সভাপতি সমর দেবনাথ।
সদর উপজেলা পরিষদ সূত্রে জানা যায়, ফেনী সদর উপজেলা ও পৌর এলাকার ৬৫টি পূজামণ্ডপে ৬০০ কেজি চাল ও প্রতিটি মণ্ডপে চারটি করে শাড়ি বিতরণ করা হয়েছে। এর মধ্যে ফেনী সদর উপজেলার ৫৩টি এবং পৌর এলাকার ১২টি মণ্ডপ রয়েছে।