তাহিরপুর সীমান্তে বাগলী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে ছাত্র-শিক্ষক-অভিভাবক সমাবেশ‎‎ অনুষ্ঠিত

মুরাদ মিয়া,তাহিরপুর,সুনামগঞ্জঃ

বিজ্ঞাপন

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের বাগলী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে ছাত্র-শিক্ষক-অভিভাবক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।‎‎বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি, ভালো ফলাফল অর্জন এবং শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।‎‎বিদ্যালয়ের সভাপতি জুয়েল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে যৌথভাবে সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক হামিদুর রহমান ও মো. দুলাল হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ চন্দ্র রায়।‎‎সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিপামনি দেবী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য কারা নির্যাতিত নেতা এবং বাগলী চুনাপাথর ও কয়লা আমদানিকারক সমিতির সভাপতি কামাল হোসেন। এ ছাড়া অভিভাবক প্রতিনিধি ও বিশিষ্ট ব্যবসায়ী হাজী আব্দুল হালিম, উত্তর শ্রীপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি লালু মিয়া, হাজী আমিনুল হক ও মাওলানা রফিকুল ইসলাম বক্তব্য দেন।‎‎প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপামনি দেবী বলেন, তাহিরপুর উপজেলার শিক্ষাব্যবস্থাকে এগিয়ে নিতে প্রশাসনের পক্ষ থেকে কাজ করা হবে। শিক্ষার প্রসার ও মানোন্নয়নে শিক্ষক এবং অভিভাবকদের আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনের জন্য নিয়মিত পড়াশোনার কোনো বিকল্প নেই।‎‎তিনি আরও বলেন, শিক্ষার্থীরা কখন, কোথায় যাচ্ছে এবং কীভাবে সময় কাটাচ্ছে, সে বিষয়ে অভিভাবকদের সচেতন থাকতে হবে। সন্তানদের নিয়মিত পড়াশোনা নিশ্চিত করা, বিদ্যালয়ে উপস্থিতির বিষয়ে খোঁজ রাখা এবং তাদের প্রতি যথাযথ নজরদারি বাড়ানোর জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি।‎‎বক্তারা বলেন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে কার্যকর সমন্বয় জরুরি। শিক্ষার্থীদের পাঠদানে মনোযোগী করে তোলা, নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা এবং বাড়িতে পড়াশোনার উপযুক্ত পরিবেশ তৈরিতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।‎‎সমাবেশে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক সদস্য ও স্থানীয় বিএনপির নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ট্যাগ
জনপ্রিয়
বগুড়ায় তেলের দোকানে আগুন, চাঁদা দাবির বিরোধের জেরে নাশকতার অভিযোগ

আপডেট সময় : ০৯:০৬:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬