পাবনা প্রতিনিধি:
জমকালো আয়োজনের মধ্য দিয়ে পাবনায় যাত্রা শুরু করলো দেশের অন্যতম শীর্ষস্থানীয় লাইফস্টাইল ব্র্যান্ড ‘সেইলর’।

পাবনা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত মেগা শপিংমল ‘সিটি সেন্টার’ এর তৃতীয় তলায় এর উদ্বোধন করা হয়।
রবিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় ইপিলিয়ন গ্রুপের এই ফ্যাশন ব্র্যান্ডটির ‘সেইলর’ আউটলেটের উদ্বোধন করেন সেইলরের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও চলচ্চিত্রের জনপ্রিয় সুপারস্টার সিয়াম আহমেদ।
এ সময় জমকালো আয়োজনে উপস্থিত ছিলেন ইপিলিয়ন গ্রুপের বোর্ড অফ ডিরেক্টরস এবং সেইলরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এছাড়া, অংশগ্রহণ করেছিলেন পাবনার স্থানীয় সুশীল সমাজ ও সর্বসাধারণ ক্রেতাগণ।
সেইলর সংশ্লিষ্টরা জানান, ফ্ল্যাগশিপ ফ্যাশানের সেইলর সিটি সেন্টারের নতুন ৪,৫০০+ স্কয়ার ফিট আউটলেটে পুরুষ, নারী ও শিশুদের পোশাকসহ ফুটওয়্যার এবং লাইফস্টাইল অ্যাক্সেসরিজের বিশাল সমাহার করেছে। উদ্বোধনী আয়োজন উপলক্ষে গ্রাহকদের জন্য ছিল বিশেষ কিছু অফার। প্রতিটি কেনাকাটায় ছিল ‘টোকেন অফ লাভ’ – যার মাধ্যমে গ্রাহকরা পেয়েছিলেন ১৫% থেকে শুরু করে ১০০% পর্যন্ত ডিসকাউন্ট। এছাড়া ২,০০০ টাকার বেশি কেনাকাটা করলেই গ্রাহকেরা পেয়েছিলেন ‘সেইলর ক্লাব কার্ড’, যার মাধ্যমে দেশের যেকোনো সেইলর আউটলেটে আজীবন ১০% ডিসকাউন্ট সুবিধা উপভোগ করা পারবেন। উপরোক্ত অফারগুলো ১৩ অক্টোবর পর্যন্ত চলবে।
উদ্বোধনের দিন জুড়ে পাবনা জেলার প্রায় ৮,০০০-এরও বেশি মানুষ আউটলেটে এসে কেনাকাটা করেন এবং আনুষ্ঠানিক উদ্বোধনের সময় সুপারস্টার সিয়াম আহমেদকে একনজর দেখতে প্রায় ৩,০০০-এরও বেশি মানুষ ভিড় জমায়।
উপস্থিত ভক্ত ও দর্শনার্থীদের উদ্দেশ্যে সিয়াম আহমেদ বলেন, পাবনা শহরে এটিই ছিল তাঁর প্রথম আসা এবং মানুষের এত ভালোবাসা ও সাড়া দেখে তিনি অভিভূত। আবেগ ধরে রাখতে না পেয়ে তিনি তার শরীর পানজাবির কটি খুলে ছুঁড়ে দেন আগত দর্শকদের উদ্দেশ্যে। মুহুর্তে সেটি শতশত অংশে বিভক্ত হয় যায়৷
পাবনাবাসীর এমন একটি অবিস্মরণীয় অভিজ্ঞতা দেওয়ার জন্য তিনি পাবনার সকল শ্রেণির মানুষকে ধন্যবাদের পাশাপাশি ‘সেইলর’ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান তিনি। পাবনাবাসীর এমন অভূতপূর্ব সাড়া দেখে সেইলর টিম তাদের আন্তরিক আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে। তারা আশা প্রকাশ করেন যে, উন্নত পণ্য ও সেবার মাধ্যমে তারা দীর্ঘমেয়াদে পাবনার মানুষের হৃদয়ে এক বিশেষ স্থান তৈরি করে নিতে পারবেন।





















