উল্লাপাড়ায় পল্লীতে পথের ধারে হাঁসের ডিম কেনাবেচার স্পট

সাহারুল হক সাচ্চু . উল্লাপাড়া ( সিরাজগঞ্জ )

বিজ্ঞাপন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পল্লীতে পথের ধারে হাঁসের ডিম কেনাবেচার স্পট হয়েছে। ডিম কেনাবেচার অস্থায়ী
আড়ত পরিচিতি পেয়েছে। প্রতিদিন এখান থেকে ঢাকার মোকামে প্রায় সাড়ে ৩ হাজার হালি হাঁসের ডিম
বেচতে পাঠানো হয়। এলাকার ভাসমান হাঁস খামারিদের আড়তটি হয়ে বেশ সুবিধা হয়েছে।
উপজেলার বড় পাঙ্গাসী, উধুনিয়া ইউনিয়নে বিভিন্ন এলাকায় ৩৫ থেকে ৪০ টি ভাসমান হাঁস খামার শত শত হাঁস
পালন করা হচ্ছে।এলাকায় বন্যার পানিতে হাঁসগুলো চড়ানো হয়। দিন শেষে রাতের বেলায় উচু ভিটে , সড়কের ধারে
হাঁসগুলো রাখা হয়। উধুনিয়া ইউনিয়নের হাট উধুনিয়া গ্রামের মো. আরিফুল ইসলাম এলাকার ভাসমান হাঁস
খামারিদের কাছ থেকে প্রতিদিন হাঁসের ডিম কেনেন। উধুনিয়া সড়কের বটতলা মোড়ের কাছাকাছি খোলা
জায়গায় বসে তিনি ভাসমান খামারগুলো থেকে কেনা ডিম রাখেন। এরপর শেষ বিকেলে ঢাকার মোকামে পাঠান বলে
জানানো হয়। একজন ভাসমান হাঁস খামারি মো. তায়জাল হোসেন বলেন তার খামারে এখন প্রায় সাড়ে ছয়শো
হাঁস আছে। তিনি হাঁসের পাল নিয়ে মাঠ থেকে মাঠে ঘুরে বেড়ান। প্রতিদিন খামার থেকে ২শ ৪০ থেকে
আড়াইশো ডিম মিলছে। এলাকায় সড়কের ধারের খোলা স্পটে ডিম কেনাবেচায় তাদের বেশ সুবিধা হয়েছে।

ট্যাগ
জনপ্রিয়
ঠাকুরগাঁওয়ে পুলিশ কর্মকর্তার বাসায় চুরি, স্বর্ণালংকার-টাকা লুট

ঠাকুরগাঁওয়ে পুলিশ কর্মকর্তার বাসায় চুরি, স্বর্ণালংকার-টাকা লুট

উল্লাপাড়ায় পল্লীতে পথের ধারে হাঁসের ডিম কেনাবেচার স্পট

আপডেট সময় : ০৪:০৯:১৪ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬