খুদে বিজ্ঞানীদের উদ্ভাবনে মুখর গাইবান্ধা, দারিয়াপুরে দুদিনের বিজ্ঞান ও শিক্ষা মেলা শুরু

সরকার শাহাদত  হোসেন
শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, সৃজনশীলতা ও বিজ্ঞানমনস্ক করে গড়ে তোলার প্রত্যয়ে গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুর আমান উল্যাহ উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হয়েছে দুদিনব্যাপী বিজ্ঞান, উদ্ভাবনী ও শিক্ষা মেলা। সোমবার সকালে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক ড. মনিরুজ্জামান। মেলায় শিক্ষার্থীদের তৈরি নানা উদ্ভাবনী প্রকল্প দেখতে ভিড় করেন শিক্ষক, শিক্ষার্থী ও দর্শনার্থীরা।
গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা খান মো. সাইফুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওয়াসিউল হাবিবসহ অন্যান্য অতিথি।
মেলায় মোট ১৬টি স্টল স্থান পেয়েছে। এসব স্টলে শিক্ষার্থীরা তাদের মেধা, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তার পরিচয় তুলে ধরছে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেলা চলবে। মেলার দ্বিতীয় দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বিজ্ঞান মানে শুধু বইয়ের পাতায় লেখা সূত্র মুখস্থ করা নয়; বরং কৌতূহলী হওয়া, চারপাশের জগৎকে প্রশ্ন করা এবং বাস্তব সমস্যার সমাধান খুঁজে বের করা। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানচর্চা, গবেষণামনস্কতা ও নতুন কিছু উদ্ভাবনের আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তারা আরও বলেন, মেলায় খুদে বিজ্ঞানীরা নিজেদের মেধা, পরিশ্রম ও উদ্ভাবনী ক্ষমতার মাধ্যমে যেসব প্রকল্প উপস্থাপন করেছে, তা প্রশংসনীয়। এ আয়োজন শিক্ষার্থীদের ভবিষ্যতে বিজ্ঞানী হওয়ার স্বপ্ন দেখানোর পাশাপাশি বাস্তব জীবনে সাহসী, বিশ্লেষণধর্মী ও দূরদর্শী মানুষ হিসেবে গড়ে উঠতে সহায়তা করবে।
বক্তারা মেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের পাশাপাশি তাঁদের নির্দেশনাদানকারী শিক্ষকদের অভিনন্দন জানান এবং শিক্ষার্থীদের সাফল্য কামনা করেন।
শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা ছড়িয়ে দেওয়া, নতুন উদ্ভাবনে উৎসাহ জোগানো এবং আধুনিক জ্ঞান-বিজ্ঞানে দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই এ মেলার আয়োজন করা হয়েছে।
বিজ্ঞাপন
ট্যাগ
জনপ্রিয়
ঠাকুরগাঁওয়ে পুলিশ কর্মকর্তার বাসায় চুরি, স্বর্ণালংকার-টাকা লুট

আপডেট সময় : ০৪:০৭:২২ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬