দেওঘর ইউনিয়ন নির্বাচনে দোয়া ও সমর্থন চান মুনসুর আলম চৌধুরী 

 মোঃঝুটন মিয়া অষ্টগ্রাম
অষ্টগ্রামের ১নং দেওঘর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাগজীগ্রাম এলাকায় স্থানীয় মুরব্বি ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে নিয়ে লিফলেট বিতরণ করেছেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও দেওঘর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মুনসুর আলম চৌধুরী।
এ সময় তিনি এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন। পাশাপাশি এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
লিফলেট বিতরণকালে স্থানীয় মুরব্বিরা মুনসুর আলম চৌধুরীর দীর্ঘদিনের সামাজিক কর্মকাণ্ড, মানুষের পাশে দাঁড়ানো এবং এলাকার উন্নয়নে তার ভূমিকার প্রশংসা করেন। তারা বলেন, সৎ, যোগ্য ও জনবান্ধব নেতৃত্বই একটি ইউনিয়নের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
মুনসুর আলম চৌধুরী বলেন, “আমি মানুষের ভালোবাসা ও দোয়া নিয়ে এগিয়ে যেতে চাই। এলাকার মানুষের পাশে থেকে দেওঘর ইউনিয়নকে আরও সুন্দর ও উন্নত করতে কাজ করতে চাই। এজন্য সকলের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করছি।”
লিফলেট বিতরণকালে স্থানীয় মুরব্বি, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
ট্যাগ
জনপ্রিয়
ফুলবাড়ী সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় গাঁজা ও ইস্কাপ সিরাপ জব্দ

আপডেট সময় : ০৪:০৯:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬