নীলফামারীতে অপরাধ দমনে শিক্ষা প্রতিষ্ঠানে বিট পুলিশিং সভা

একরামুল হক লাবু, নীলফামারী

মাদক, কিশোর গ্যাং, প্রেমের মোহে পালিয়ে যাওয়া এবং শিশু-কিশোরদের সম্পৃক্ত বিভিন্ন অপরাধ দমনে শিক্ষা প্রতিষ্ঠানে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

নীলফামারী থানার আয়োজনে মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে নীলফামারী সদর উপজেলার এমডিআর উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা শিক্ষা কর্মকর্তা মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারীর পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খান। সভাটি পরিকল্পনা ও সমন্বয় করেন অতিরিক্ত পুলিশ সুপার (নীলফামারী সার্কেল) মো. ফারুক আহমেদ, পিপিএম-সেবা।

বিজ্ঞাপন

এ সময় সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ টি এম নুরুল আমিন শাহ, এমডিআর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় অভিভাবকরা উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথি পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খান মাদক, কিশোর গ্যাং, প্রেমের সম্পর্কের কারণে পালিয়ে যাওয়া এবং শিশু-কিশোরদের বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ার বিষয়ে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, শিশু-কিশোরদের অপরাধ থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সবার সহযোগিতার মাধ্যমে এ ধরনের অপরাধ অনেকাংশে নিয়ন্ত্রণ ও নির্মূল করা সম্ভব।

পুলিশ সুপার শিক্ষার্থীদের মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থেকে পড়াশোনায় মনোযোগী হওয়ার পাশাপাশি নিজেদের ভবিষ্যৎ গঠনে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

ট্যাগ
জনপ্রিয়
ফুলবাড়ী সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় গাঁজা ও ইস্কাপ সিরাপ জব্দ

ফুলবাড়ী সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় গাঁজা ও ইস্কাপ সিরাপ জব্দ

নীলফামারীতে অপরাধ দমনে শিক্ষা প্রতিষ্ঠানে বিট পুলিশিং সভা

আপডেট সময় : ০৪:০৭:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬