সুনামগঞ্জে শিশু-কিশোরদের অংশগ্রহণে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু অধিকার দিবস উদযাপন

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 44;

সুনামগঞ্জ প্রতিনিধি

বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি (সুবর্ণজয়ন্তী), শিশু অধিকার দিবস এবং বিশ্ব শিশু সপ্তাহ ২০২৬ উপলক্ষে সারাদেশের মতো সুনামগঞ্জেও প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করেছেন জেলার শিশু-কিশোররা।

মঙ্গলবার সকাল ১১টায় জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি, সুনামগঞ্জের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর ভাষণ উপভোগ করেন বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিশু-কিশোর ও অভিভাবকরা। এ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাকিলা রহমানের সভাপতিত্বে এবং জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার এ কে এম জাকির হোসেন (পিপিএম), সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ, জেলা বিএনপি নেতা মো. আকবর আলী, প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ শেরগুল আহমদ, হাফেজা ফেরদৌস লিপন, শিশু বক্তা নুজহাত লমীদ নাজা এবং এস এম আবু নাহীম প্রমুখ।

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিশুদের খুব ভালোবাসেন। এ কারণেই বিভিন্ন অনুষ্ঠানে তিনি শিশু-কিশোরদের স্নেহ ও ভালোবাসায় কাছে টেনে নেন।

তিনি বলেন, বর্তমান ও আগামী প্রজন্মের শিশু-কিশোররাই একদিন স্বাধীন বাংলাদেশের নেতৃত্ব দেবে। তারা দেশের মানুষের জীবনমানের উন্নয়ন ঘটানোর পাশাপাশি বিশ্ব অঙ্গনে বাংলাদেশের সুনাম বৃদ্ধি করবে—এটাই প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য।

এ জন্য তিনি শিশু-কিশোরদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগী হওয়ার পরামর্শ দেন। একই সঙ্গে অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ গড়ে তুলতে শিশুদের মানবিক ও সহনশীল মূল্যবোধে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

পরে শিশু শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে শিশু শিল্পীরা গান পরিবেশন করে উপস্থিত দর্শকদের আনন্দ দেন।

ট্যাগ
জনপ্রিয়
ফুলবাড়ী সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় গাঁজা ও ইস্কাপ সিরাপ জব্দ

ফুলবাড়ী সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় গাঁজা ও ইস্কাপ সিরাপ জব্দ

সুনামগঞ্জে শিশু-কিশোরদের অংশগ্রহণে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু অধিকার দিবস উদযাপন

আপডেট সময় : ০৪:০৫:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬