পঞ্চগড়ে সাবেক এমপি নাইমুজ্জামান মুক্তা গ্রেপ্তার, পাঠানো হলো কারাগারে

পঞ্চগড় প্রতিনিধি: 
পঞ্চগড়ের আলোচিত আলামিন হত্যা মামলার অন্যতম প্রধান ও এজাহারভুক্ত পলাতক আসামি নাইমুজ্জামান ভূইয়া ওরফে মুক্তাকে (৫১) গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ৭টার দিকে জেলা শহরের কাজীপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, নাইমুজ্জামান মুক্তা পঞ্চগড় জেলায় অবস্থান করছেন—এমন গোপন ও বিশ্বস্ত সংবাদের ভিত্তিতে পুলিশ সুপারের সার্বিক নির্দেশনায় একটি বিশেষ আভিযানিক
দল গঠন করা হয়। ডিবি পুলিশসহ পঞ্চগড় সদর, আটোয়ারী ও তেঁতুলিয়া থানার সমন্বয়ে গঠিত এই দল এবং কুইক রেসপন্স টিমের (কিউআরটি) সহায়তায় তথ্যপ্রযুক্তির ব্যবহার করে জেলার বিভিন্ন স্থানে সমন্বিত অভিযান চালানো হয়। অভিযানের একপর্যায়ে তাঁকে তাঁর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত নাইমুজ্জামান ভূইয়া ওরফে মুক্তা পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার সাতখামার এলাকার মৃত আব্দুল খালেক ভূইয়ার ছেলে। তিনি বর্তমানে পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের কাজীপাড়া এলাকায় বসবাস করছিলেন। তিনি পঞ্চগড়-১ আসনের এমপি ছিলেন।
পুলিশ আরও জানায়, চাঞ্চল্যকর আলামিন হত্যা মামলার পর থেকেই নাইমুজ্জামান পলাতক ছিলেন। তাঁর বিরুদ্ধে পঞ্চগড় সদর থানায় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা রয়েছে এবং বিষয়টি বর্তমানে তদন্তাধীন। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার দুপুরে তাঁকে পঞ্চগড়ের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোশারফ হোসেনের আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
পঞ্চগড় সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আশীষ কুমার শীল গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, আলামিন হত্যা মামলার পলাতক আসামিকে গ্রেপ্তারের পর আইনি
প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।
বিজ্ঞাপন
ট্যাগ
জনপ্রিয়
ফুলবাড়ী সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় গাঁজা ও ইস্কাপ সিরাপ জব্দ

আপডেট সময় : ১১:৫০:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬