গাইবান্ধায় আইনশৃঙ্খলা ও উন্নয়নে কঠোর বার্তা: স্থানীয় নির্বাচন হবে অবাধ-নিরপেক্ষ-মীর শাহ আলম এমপি

গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধায় আইনশৃঙ্খলা পরিস্থিতি সুসংহত রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। একই সঙ্গে তিনি কৃত্রিম সার সংকট সৃষ্টির পেছনে ষড়যন্ত্রের অভিযোগ তুলে বলেন, সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইন-শৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন গাইবান্ধার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মো. মনিরুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. জসিম উদ্দিন, জেলা বিএনপির সভাপতি সৈয়দ ডা. ময়নুল হাসান সাদিক, সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টুটুলসহ প্রশাসন, জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা, উন্নয়ন প্রকল্পের অগ্রগতি এবং স্থানীয় বিভিন্ন সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত ও সমন্বিতভাবে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়।
প্রতিমন্ত্রী বলেন, দেশের কিছু এলাকায় কৃত্রিমভাবে সার সংকট তৈরি করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে। এ ধরনের অপতৎপরতার বিরুদ্ধে প্রশাসনকে আরও সতর্ক ও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, আগামী জানুয়ারি থেকে জুন মাসের মধ্যে অনুষ্ঠেয় নির্বাচন সম্পূর্ণ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করা হবে। নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের অনিয়ম, বিশৃঙ্খলা বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বরদাস্ত করা হবে না বলেও তিনি সতর্কবার্তা দেন।
সভায় জেলার উন্নয়ন কর্মকাণ্ডের গতি বাড়ানো, জনসেবার মানোন্নয়ন এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় জোরদারের ওপরও গুরুত্বারোপ করা হয়।
বিজ্ঞাপন
ট্যাগ
জনপ্রিয়
শ্রীমঙ্গলে ২৯ পিস ইয়াবাসহ এক নারী গ্রেপ্তার 

আপডেট সময় : ০৯:২৪:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬