কৃষক কার্ড বিতরণ উদ্বোধন:  তেঁতুলিয়ায় দেড় হাজার কৃষকের অ্যাকাউন্টে সরাসরি সরকারি সহায়তা পৌঁছে গেল 

0-0x0-0-0-{}-0-0#

এসকে দোয়েল পঞ্চগড়  প্রতিনিধি:
‘কৃষক কার্ড থাকলে হাতে সেবা পাবেন সাথে সাথে’—এই স্লোগানকে সামনে রেখে সারাদেশে একযোগে কৃষক কার্ড বিতরণ ও কৃষি উপকরণ সহায়তা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এরই অংশ হিসেবে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায়
প্রথম পর্যায়ে ১ হাজার ৫০৪ জন কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ২ হাজার ৫০০ টাকা করে সহায়তা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল ৫টায় ফেনী জেলা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই মেগা কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ উপলক্ষে
তেঁতুলিয়া উপজেলার ভজনপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্থানীয় প্রান্তিক কৃষক, জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রীর এই উদ্বোধনী কার্যক্রম সরাসরি উপভোগ করেন।
কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত তেঁতুলিয়ার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চগড়ের জেলা প্রশাসক মোছা. শুকরিয়া পারভীন, পুলিশ সুপার আবু সায়েম এবং জেলা পরিষদ প্রশাসক এম.এ. মজিদ।
এছাড়া জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক, তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এস.এম. আকাশ এবং উপজেলা কৃষি কর্মকর্তা সাবরিনা আফরিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে তেঁতুলিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহাদাৎ হোসেন রঞ্জু ও সাধারণ সম্পাদক রেজাউল করিম শাহিনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, এই প্রকল্পের আওতায় প্রথম ধাপে উপজেলার ভজনপুর ইউনিয়নের ১ হাজার ৫০৪ জন কৃষকের প্রত্যেকের ব্যাংক হিসাবে কৃষি উপকরণ সহায়তা হিসেবে ২ হাজার ৫০০ টাকা করে জমা দেওয়া হয়েছে। এই অর্থ দিয়ে ভূমিহীন, ক্ষুদ্র ও প্রান্তিক
কৃষকরা বীজ, সার ও অন্যান্য প্রয়োজনীয় কৃষি উপকরণ সংগ্রহ করতে পারবেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ডিজিটাল পদ্ধতিতে সরাসরি কৃষকের অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেওয়ার এই উদ্যোগটি অত্যন্ত যুগান্তকারী। এর ফলে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমবে এবং প্রকৃত কৃষকরা সরাসরি সরকারি সুবিধা ভোগ করবেন। কৃষক কার্ডের মাধ্যমে ভবিষ্যতে আরও বহুমুখী সেবা কৃষকদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সম্ভব হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, প্রান্তিক কৃষকদের সামাজিক নিরাপত্তা ও কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষে দেশব্যাপী এই কৃষক কার্ড বিতরণ কর্মসূচি হাতে নিয়েছে বর্তমান সরকার। সরাসরি ব্যাংক
হিসাবে নগদ অর্থ পাওয়ায় ভজনপুর এলাকার কৃষকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। #
বিজ্ঞাপন
ট্যাগ
জনপ্রিয়
শ্রীমঙ্গলে ২৯ পিস ইয়াবাসহ এক নারী গ্রেপ্তার 

শ্রীমঙ্গলে ২৯ পিস ইয়াবাসহ এক নারী গ্রেপ্তার 

কৃষক কার্ড বিতরণ উদ্বোধন:  তেঁতুলিয়ায় দেড় হাজার কৃষকের অ্যাকাউন্টে সরাসরি সরকারি সহায়তা পৌঁছে গেল 

আপডেট সময় : ০৯:১৪:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬