ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে সুন্দর ঠাকুরগাঁও গড়তে চাই- হিন্দু সম্প্রদায়ের মতবিনিময় সভায় মির্জা ফয়সল 

ঠাকুরগাঁও প্রতিনিধি:
 ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণায় সরব হয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমিন।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকালে ভূল্লী উপজেলার বড়গাঁও ইউনিয়নে কদম রসুল হাট স্কুল অ্যান্ড কলেজ মাঠে ইউনিয়ন বিএনপি আয়োজিত সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়।
বড়গাঁও ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় স্থানীয় সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের বিভিন্ন বিষয়, এলাকার সমস্যা ও উন্নয়ন নিয়ে আলোচনা হয়।
মতবিনিময় সভায় বক্তব্যে মির্জা ফয়সল আমিন বলেন, ঠাকুরগাঁওয়ের মানুষ শান্তিপ্রিয় ও সম্প্রীতিপ্রিয়। এখানে হিন্দু-মুসলিমসহ সব ধর্মের মানুষ দীর্ঘদিন ধরে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের সঙ্গে বসবাস করে আসছেন। এই সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, আমি শুধু একটি নির্বাচনের কথা চিন্তা করি না; আমি ঠাকুরগাঁওয়ের মানুষের ভবিষ্যৎ নিয়ে ভাবি। আপনাদের সঙ্গে নিয়ে একটি সুন্দর স্বপ্নের ঠাকুরগাঁও গড়ে তুলতে চাই। যেখানে ধর্ম-বর্ণ, দল-মত নির্বিশেষে প্রত্যেক মানুষ সমান মর্যাদা ও নিরাপত্তা নিয়ে বসবাস করবেন।
সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের যেকোনো ন্যায্য দাবি, সমস্যা ও এলাকার উন্নয়নসংক্রান্ত বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। মন্দির, ধর্মীয় প্রতিষ্ঠান ও সনাতন সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা ও স্বাভাবিক ধর্মীয় কর্মকাণ্ডে সহযোগিতার বিষয়টিও গুরুত্ব পাবে।
তিনি আরও বলেন, রাজনীতি মানুষের জন্য। মানুষের পাশে থাকা, মানুষের কথা শোনা এবং এলাকার উন্নয়নে কাজ করাই জনপ্রতিনিধির মূল দায়িত্ব। তাই আপনাদের মতামত, পরামর্শ ও সহযোগিতা নিয়েই ঠাকুরগাঁওকে এগিয়ে নিতে চাই।
মির্জা ফয়সল আমিন বলেন, আমরা এমন একটি সমাজ চাই, যেখানে কেউ নিজেকে সংখ্যালঘু মনে করবেন না; সবাই বাংলাদেশের নাগরিক হিসেবে সমান অধিকার ও মর্যাদা নিয়ে বসবাস করবেন। পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও সম্প্রীতির মাধ্যমে আমরা একটি সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে পারি।
সবশেষে তিনি সনাতন ধর্মাবলম্বীসহ ঠাকুরগাঁওয়ের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করে বলেন, আপনারা পাশে থাকুন, মতামত দিন। আপনাদের সঙ্গে নিয়েই আমরা একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও সুন্দর ঠাকুরগাঁও গড়ার স্বপ্ন বাস্তবায়ন করতে চাই।
এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা বিএনপি নেতা প্রভাত কুমার সিংহ, জেলা বিএনপির উপ-দপ্তর সম্পাদক সম্পাদক আশরাফুল হক, সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাইদ নূরে আলম বাবু, জেলা তাঁতী দলের সভাপতি আনোয়ার হোসেন বাবুল, বড়গাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব আহম্মদ আলী, সাধারণ সম্পাদক মাহাফুজ আলমসহ হিন্দু সম্প্রদায়ের নেতাকর্মী ও বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
ট্যাগ
জনপ্রিয়
শ্রীমঙ্গলে ২৯ পিস ইয়াবাসহ এক নারী গ্রেপ্তার 

আপডেট সময় : ০৯:০৯:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬