দিনাজপুরে নাগরিক প্ল্যাটফর্মের মতবিনিময় সভায় এমপি জাহাঙ্গীর আলম: সরকার কারো প্রতি বৈষম্য রাখতে চায় না

দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি বলেছেন, সরকার কারো প্রতি বৈষম্য রাখতে চায় না। সমতা, সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করে একটি বৈষম্যমুক্ত সমাজ গড়ে তুলতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) দিনাজপুর শহরের বালুবাড়িস্থ পল্লীশ্রী মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা ডেমোক্রেসিওয়াচের ‘জেন্ডার সমতা অর্জন ও বৈষম্য নিরসনে নাগরিক সম্পৃক্ততা (ফেসিং)’ প্রকল্পের আওতায় দিনাজপুর জেলা নাগরিক প্ল্যাটফর্মের উদ্যোগে আয়োজিত নাগরিক প্ল্যাটফর্ম ও সেবাদানকারী প্রতিষ্ঠানের মধ্যে বার্ষিক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন দিনাজপুর জেলা নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক আজহারুল আজাদ জুয়েল।
প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, জনগণের কাছে সরকারের যেমন দায়বদ্ধতা রয়েছে, তেমনি জনগণকে নিয়ে যারা কাজ করেন তাদের মধ্যেও জবাবদিহিতা থাকা প্রয়োজন। জবাবদিহিতার ঊর্ধ্বে কেউ নয়। সরকার জনগণের কল্যাণে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং সকল পর্যায়ে জবাবদিহিতা নিশ্চিত করতে চায়।
তিনি বলেন, বৈষম্যমুক্ত সমাজ ও সুশাসন প্রতিষ্ঠা বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য। একটি অসাম্প্রদায়িক, সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সরকার নিরলসভাবে কাজ করছে। তবে এ লক্ষ্য অর্জনে সরকার একা নয়, সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে একসঙ্গে কাজ করতে হবে।
নারীর ক্ষমতায়নের প্রসঙ্গ উল্লেখ করে এমপি বলেন, সরকার নারীদের জন্য ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে, যাতে তারা আরও অর্থনৈতিক ও সামাজিকভাবে ক্ষমতায়িত হতে পারেন।
তিনি আরও বলেন, বিদ্যুৎ ও গ্যাস খাতে বিদ্যমান সংকট নিরসনে সরকার কাজ করছে এবং চলমান বিভিন্ন উদ্যোগের মাধ্যমে এসব সমস্যা অচিরেই কাটিয়ে ওঠা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, “আমরা সবাই এই বাংলাদেশের নাগরিক। এখানে ক্ষুদ্র বা সংখ্যালঘু হিসেবে কাউকে আলাদা করে দেখার সুযোগ নেই। বর্তমান সরকার সকল নাগরিকের জন্য সমতার ভিত্তিতে কাজ করতে চায় এবং করছে।”
সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. ফরিদুজ্জামান, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আব্দুল মতিন এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা সারমিনাজ রেজভীন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ফেসিং প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী ফিরোজ নুরুন নবী যুগল। এছাড়া বক্তব্য দেন ক্যাপাসিটি অ্যান্ড আউটরিচ সমন্বয়কারী আব্দুস সেলিম, নাগরিক প্ল্যাটফর্মের সদস্য লায়লা চৌধুরী, মকিদ হায়দার শিপন, সামিউল আলম, সানজিদা আক্তার, রিতা হেমরম, সুসুন্ন টোপ্পো, লাভলী ইয়াসমিন, ঝানজিরা সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোস্তফা কামালসহ অন্যান্যরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফেসিং প্রকল্পের দিনাজপুর জেলা সমন্বয়ক শহিদুর রহমান।
ট্যাগ
জনপ্রিয়
ফরিদপুরের ভাঙ্গায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৯:৪১:১৯ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬