চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে ডেঙ্গু মশা নিধন ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জঃ
সরকার ঘোষিত ডেঙ্গু মশা নিধন ও পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়ের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।
​আজ ২১ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ, সোমবার সকাল ১০:০০ ঘটিকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়ের প্রাঙ্গণে এই কর্মসূচি পালিত হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়ের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান-এর নেতৃত্বে পরিচালিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক ও স্থানীয় সরকারের উপপরিচালক (উপসচিব) জনাব উজ্জ্বল কুমার ঘোষ।
​কর্মসূচির শুরুতে ডেঙ্গু মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস, মশার বংশবিস্তার রোধ এবং একটি ডেঙ্গুমুক্ত জেলা গড়ে তোলার লক্ষ্যে ডিএনসি কার্যালয়ের অফিস আঙ্গিনা ও আশপাশের এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা চালানো হয়। এ সময় বিভিন্ন পরিত্যক্ত পাত্র, জমে থাকা পানি এবং ডেঙ্গু মশার সম্ভাব্য প্রজননস্থলগুলো চিহ্নিত করে তা পরিষ্কার করা হয়। অভিযান চলাকালীন সচেতনতামূলক একটি র‌্যালিও বের করা হয়।
​অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পৌর প্রশাসক ও স্থানীয় সরকারের উপপরিচালক (উপসচিব) জনাব উজ্জ্বল কুমার ঘোষ বলেন, “ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়; বরং প্রতিটি সরকারি-বেসরকারি অফিস, বাসাবাড়ি, দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানসহ সর্বস্তরের মানুষকে নিজ নিজ অবস্থান থেকে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করতে হবে।”
​মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান বলেন, “শিশুদের ছোটবেলা থেকেই পরিচ্ছন্নতা ও নৈতিকতার শিক্ষা পরিবার থেকেই দিতে হবে এবং পরিচ্ছন্নতার অভ্যাসকে দৈনন্দিন জীবনের অংশ হিসেবে গড়ে তুলতে হবে।” ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাসাবাড়ি ও কর্মস্থলের আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।
​পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও র‌্যালিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়ের সকল কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
ট্যাগ
জনপ্রিয়
ফরিদপুরের ভাঙ্গায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৯:৩৭:৫৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬