ফরিদপুরে পুকুরে ডুবে ৫ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু 

ছবিঃ প্রতীকী

বিপ্লব কুমার দাস, ফরিদপুর থেকেঃ
ফরিদপুরের মধুখালীতে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে উৎস সরকার নামে ৫ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার নওপাড়া ইউনিয়নের সীতারামপুর দাসপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত উৎস সরকার ওই গ্রামের উত্তম সরকারের একমাত্র সন্তান।
স্বজনরা জানান, সকালে ঘুম থেকে ওঠার পর উৎসের মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় সবার অলক্ষে শিশুটি হেঁটে ঘর থেকে বাইরে বের হয়ে যায়। পথচলার একপর্যায়ে সে পাশের বাড়ির একটি পুকুরে পড়ে তলিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে।
এদিকে সন্তানকে ঘরে না পেয়ে পরিবারের সদস্যরা চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। অনুসন্ধানের একপর্যায়ে স্থানীয় একটি পুকুরে শিশুটির স্যান্ডেল ভাসতে দেখে স্বজনদের সন্দেহ হয়। পরে ওই পুকুরে তল্লাশি চালিয়ে পানির নিচ থেকে শিশুটির নিথর দেহ উদ্ধার করা হয়।
একমাত্র সন্তানকে হারিয়ে বাবা-মায়ের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ। এতে পুরো দাসপাড়া গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
ট্যাগ
জনপ্রিয়
ফরিদপুরের ভাঙ্গায় দীর্ঘ প্রায় ১২ বছর পর নৌকা বাইচ অনুষ্ঠিত 

ফরিদপুরের ভাঙ্গায় দীর্ঘ প্রায় ১২ বছর পর নৌকা বাইচ অনুষ্ঠিত 

ফরিদপুরে পুকুরে ডুবে ৫ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু 

আপডেট সময় : ০২:২০:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬