সুন্দরগঞ্জে মানববন্ধনের পরই নড়েচড়ে বসল কর্তৃপক্ষ, চালু পানি সরবরাহ

দুই বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভায় প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত পানি শোধনাগারের পানি সরবরাহের লাইন চালু হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) সুপেয় পানি সরবরাহের দাবিতে মানববন্ধনের একদিন পর সোমবার (১৪ সেপ্টেম্বর) লাইনটি চালু করা হয়।
দীর্ঘদিন আগে পানি শোধনাগারের নির্মাণকাজ শেষ হলেও পানি সরবরাহ চালু না হওয়ায় পৌরবাসীর মধ্যে ক্ষোভ দেখা দেয়। এ নিয়ে রোববার বেলা সাড়ে ১১টার দিকে পৌরসভার সামনে মানববন্ধন করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। দ্রুত পানি সরবরাহ চালুর দাবি জানান তারা।
স্থানীয়রা জানান, পৌরবাসীর সুপেয় পানির সংকট নিরসনে প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে পানি শোধনাগার নির্মাণ করা হয়। নির্মাণকাজ শেষ হওয়ার পরও দীর্ঘদিন পানি সরবরাহ শুরু না হওয়ায় প্রকল্পের সুফল থেকে বঞ্চিত ছিলেন পৌরবাসী। অবশেষে লাইন চালু হওয়ায় স্বস্তি ফিরেছে তাদের মধ্যে।
মানববন্ধনে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও সুন্দরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, এনামুল হক, সাইফুল ইসলাম, আবু সাঈদ মোহাম্মদ মুজাহিদ, শাহিন আলম ও সাবেক মেয়র নুরুন্নবী প্রামাণিক সাজুসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বক্তব্য দেন।
পৌরবাসী বলেন, পানি সরবরাহ চালু হওয়ায় তারা সন্তুষ্ট। তবে পৌরসভার সব এলাকায় নিয়মিত, নিরাপদ ও মানসম্মত পানি সরবরাহ নিশ্চিত করতে হবে। পাশাপাশি পানি শোধনাগারের নিয়মিত তদারকি ও রক্ষণাবেক্ষণের দাবি জানান তারা।
এ বিষয়ে উপ-সহকারী প্রকৌশলী মো. খোকন রানা বলেন, পানি সরবরাহের লাইন চালু করা হয়েছে। পর্যায়ক্রমে পৌরসভার বিভিন্ন এলাকায় পানি সরবরাহ করা হবে। পানির মান পরীক্ষা ও প্রয়োজনীয় কারিগরি কার্যক্রম শেষে নিয়মিত পানি সরবরাহ নিশ্চিত করা হবে।
ট্যাগ
জনপ্রিয়
ফরিদপুরের ভাঙ্গায় দীর্ঘ প্রায় ১২ বছর পর নৌকা বাইচ অনুষ্ঠিত 

ফরিদপুরের ভাঙ্গায় দীর্ঘ প্রায় ১২ বছর পর নৌকা বাইচ অনুষ্ঠিত 

সুন্দরগঞ্জে মানববন্ধনের পরই নড়েচড়ে বসল কর্তৃপক্ষ, চালু পানি সরবরাহ

আপডেট সময় : ০৩:০৬:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬