কুড়িগ্রামের নাগেশ্বরীর ভিতরবন্দে সিরাত মাহফিল ও দাওয়াত সমাবেশ অনুষ্ঠিত

মোঃ সাইফুর রহমান, কুড়িগ্রাম থেকে:

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ৯নং ভিতরবন্দ ইউনিয়নের ভিতরবন্দ দারুস সুন্নাত ফাজিল মাদ্রাসা মাঠে ১১ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার সকাল ৭টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে সিরাত মাহফিল ও দাওয়াত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার আমির অধ্যক্ষ মোঃ আজিজুর রহমান সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ভারপ্রাপ্ত সেক্রেটারি মাওলানা মোঃ আব্দুল হামিদ মিয়া।

এছাড়া বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নাগেশ্বরী উপজেলা শাখার আমির মাওলানা মোঃ আব্দুল মান্নান মিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাঃ মোঃ আজিজার রহমান।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মোঃ আজিজুর রহমান সরকার মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি ব্যক্তি, পরিবার ও সমাজে ন্যায়, শান্তি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান জানান।

এ সময় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ৯নং ভিতরবন্দ ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মাহমুদুল হাসান মাহমুদের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের আহ্বান জানান তিনি। পাশাপাশি বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে সকলের সহযোগিতা ও সমর্থন কামনা করেন।

বিজ্ঞাপন

বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা মোঃ আব্দুল হামিদ মিয়া ইসলামী মূল্যবোধ, নৈতিকতা ও সামাজিক দায়িত্ব পালনের বিষয়ে আলোচনা করেন। তিনি তরুণ প্রজন্মকে নৈতিক ও আদর্শিক জীবন গঠনে এগিয়ে আসার আহ্বান জানান।

এ সময় মাওলানা মোঃ আব্দুল মান্নান মিয়া সিরাত মাহফিলের তাৎপর্য তুলে ধরে মহানবী (সা.)-এর জীবন ও কর্ম থেকে শিক্ষা নিয়ে মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

সমাবেশে এলাকার মুরুব্বি, তরুণ-যুব সমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ সময় ৯নং ভিতরবন্দ ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মাহমুদুল হাসান মাহমুদসহ স্থানীয় জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও সমর্থকরাও উপস্থিত ছিলেন।

চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মাহমুদুল হাসান মাহমুদ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউনিয়নবাসীর কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।

সমাবেশ শেষে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মাহমুদুল হাসান মাহমুদের সমর্থনে নেতাকর্মী ও সমর্থকদের অংশগ্রহণে একটি গাড়িবহর বের হবে। গাড়িবহরটি ৯নং ভিতরবন্দ ইউনিয়নের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে গণসংযোগ করবে। এ সময় নেতাকর্মী ও সমর্থকরা স্থানীয় ভোটারদের কাছে মোঃ মাহমুদুল হাসান মাহমুদের পক্ষে দোয়া ও সমর্থন কামনা করবেন।

আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

সিরাত মাহফিল ও দাওয়াত সমাবেশের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ভিতরবন্দ ইউনিয়ন শাখা, নাগেশ্বরী, কুড়িগ্রাম।

জনপ্রিয়
তাহিরপুর সীমান্তে বাগলী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে ছাত্র-শিক্ষক-অভিভাবক সমাবেশ‎‎ অনুষ্ঠিত

আপডেট সময় : ০৬:৫০:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬