সাভারের ছাদে যুবক হত্যা: রংপুরে র‌্যাবের হাতে এজাহারভুক্ত আসামি মিন্টু গ্রেফতার

আনোয়ারুল ইসলাম রনি রংপুর: রংপুরের পীরগাছায় অভিযান চালিয়ে সাভারের আলোচিত যুবক হত্যা মামলার ২ নম্বর আসামি মো. মিন্টু (৪৪)-কে গ্রেফতার করেছে র‌্যাব-১৩।
র‌্যাব জানায়, শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে পীরগাছা উপজেলার পারুল ইউনিয়নের বাজার সৈয়দপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। মিন্টু উপজেলার সুল্লিপাড়া গ্রামের মো. ফুল মিয়ার ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৩ জুলাই নিহত মোনারুল ইসলাম বকশীর ভাগ্নে শাহরিয়ার কবির সৌমিক এক কিশোরীকে নিয়ে নিখোঁজ হন। পরে কিশোরীর পরিবারের পক্ষ থেকে পীরগাছা থানায় সাধারণ ডায়েরি করা হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে, কিশোরীর অবস্থান ঢাকার সাভারে।
এরই ধারাবাহিকতায় গত ৬ আগস্ট রাতে আসামিরা পুলিশকে সঙ্গে নিয়ে সাভারের বিপিএসসির ১ নম্বর গেট দিয়ে একটি বাসায় প্রবেশ করেন এবং নিখোঁজ কিশোরীর সন্ধান করতে থাকেন। একপর্যায়ে তাকে না পেয়ে মোনারুল ইসলাম বকশীকে ভবনের ছাদে নিয়ে যাওয়া হয়। সেখানে বাকবিতণ্ডা ও ধস্তাধস্তির একপর্যায়ে তাকে পাঁচতলার ছাদ থেকে নিচে ফেলে দেওয়া হয় বলে মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে গত ১৫ আগস্ট সাভার থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলা হওয়ার পর থেকেই আসামিরা আত্মগোপনে ছিলেন।
র‌্যাব-১৩ জানায়, মামলাটির গুরুত্ব বিবেচনায় আসামিদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পীরগাছায় অভিযান চালিয়ে মিন্টুকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মিন্টুকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।
র‌্যাব আরও জানায়, হত্যা, অপহরণ, ধর্ষণসহ গুরুতর অপরাধ দমনে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে তাদের অভিযান অব্যাহত থাকবে।
ট্যাগ
জনপ্রিয়
প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা

আপডেট সময় : ১১:৫২:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬