রাতে ঢাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আভাস

রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ রাতে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। রাতের তাপমাত্রাও সামান্য কমতে পারে।

সন্ধ্যা ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৬৩ শতাংশ।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শুক্রবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এর আগের ছয় ঘণ্টায় রাজধানীতে কোনো বৃষ্টিপাত হয়নি।

পূর্বাভাস অনুযায়ী, শনিবার (১২ সেপ্টেম্বর) ঢাকায় সূর্যোদয় হবে ভোর ৫টা ৪৪ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৬ মিনিটে।

জনপ্রিয়
প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা

আপডেট সময় : ০৩:১৪:৩৬ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬