জনশক্তি রপ্তানিতে বিকল্প বাজার খুঁজছে সরকার: প্রবাসী কল্যাণমন্ত্রী

মধ্যপ্রাচ্যের বাইরে ইউরোপের বিভিন্ন দেশে জনশক্তি রপ্তানির বিকল্প বাজার খুঁজছে সরকার বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী কর্মীদের লাগেজ পরিবহনের জন্য ট্রলি কার্যক্রমের উদ্বোধন এবং প্রবাসী কল্যাণ ডেস্ক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেও বাংলাদেশ থেকে ইতোমধ্যে প্রায় চার লাখ শ্রমিক বিভিন্ন দেশে পাঠানো হয়েছে। এর পাশাপাশি ইউরোপের বিভিন্ন দেশে কর্মী পাঠানোর নতুন বাজার খুঁজছে সরকার।

আগামী তিন মাসের মধ্যে যেসব খাতে আগে বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানি করা হয়নি, সেসব খাতে কর্মী পাঠানোর উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

আরিফুল হক চৌধুরী বলেন, শুধু শ্রমিক পাঠালেই হবে না, তাঁদের দক্ষ করে বিদেশে পাঠাতে হবে। এ কারণে দক্ষ কর্মী তৈরির ওপর সরকার গুরুত্ব দিচ্ছে।

প্রবাসীদের সেবার বিষয়ে তিনি আরও বলেন, জরুরি পরিস্থিতিতে প্রবাসীরা যেন আশ্রয় নিতে পারেন, সে জন্য চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে একটি রেস্ট হাউস নির্মাণের পরিকল্পনা রয়েছে।

ট্যাগ
জনপ্রিয়
ডিলারশিপ চূড়ান্তের আগেই সারের সাইনবোর্ড, কুড়িগ্রামে আলোচনা

ডিলারশিপ চূড়ান্তের আগেই সারের সাইনবোর্ড, কুড়িগ্রামে আলোচনা

জনশক্তি রপ্তানিতে বিকল্প বাজার খুঁজছে সরকার: প্রবাসী কল্যাণমন্ত্রী

আপডেট সময় : ০২:৩৫:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬