এলএনজি খালাস শুরু, বাড়ল গ্যাস সরবরাহ

এলএনজি খালাস শুরু, বাড়ল গ্যাস সরবরাহ

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বন্ধ থাকার পর ফের কার্গো থেকে ভাসমান টার্মিনালে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) খালাসের কার্যক্রম শুরু হয়েছে। এতে দেশে গ্যাসের সরবরাহ কিছুটা বেড়েছে। পেট্রোবাংলা জানিয়েছে, শিগগিরই গ্যাস সরবরাহ পরিস্থিতির আরও উন্নতি হবে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) আবহাওয়ার পরিস্থিতির উন্নতি হলে সকাল সাড়ে ৭টার দিকে ফের এলএনজি খালাসের কার্যক্রম শুরু হয়। এরপর ধীরে ধীরে গ্যাস সরবরাহ বাড়তে থাকে।

সকাল ১০টা নাগাদ এলএনজি সরবরাহ বেড়ে দাঁড়ায় প্রায় ৭৩ কোটি ঘনফুটে। একই সময়ে দেশীয় উৎস থেকে প্রাকৃতিক গ্যাসের সরবরাহ ছিল প্রায় ১৬০ কোটি ঘনফুট। ফলে এলএনজি ও দেশীয় গ্যাস মিলিয়ে জাতীয় সঞ্চালন লাইনে মোট প্রায় ২৩৪ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়।

এর আগে, স্পট মার্কেট থেকে কেনা এলএনজি নিয়ে ইন্দোনেশিয়া থেকে আসা ‘প্যাসিফিক সাকসেস’ নামের একটি কার্গো বৃহস্পতিবার কক্সবাজারের মহেশখালীতে পৌঁছায়। তবে বৈরী আবহাওয়ার কারণে সামিটের ভাসমান এলএনজি টার্মিনাল বা এফএসআরইউতে কার্গোটির এলএনজি খালাস করা সম্ভব হয়নি। এতে সাময়িকভাবে এলএনজি সরবরাহ কমে প্রায় অর্ধেকে নেমে যায়। তখন একটি ভাসমান টার্মিনাল থেকেই জাতীয় সঞ্চালন লাইনে ঘণ্টায় প্রায় ৫৯ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছিল।

ট্যাগ
জনপ্রিয়
জামালপুর জেলা তথ্য বাতায়নের শতভাগ হালনাগাদের নির্দেশনা

জামালপুর জেলা তথ্য বাতায়নের শতভাগ হালনাগাদের নির্দেশনা

এলএনজি খালাস শুরু, বাড়ল গ্যাস সরবরাহ

আপডেট সময় : ১২:০৭:১০ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬