হাবিপ্রবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

জেলা প্রতিনিধি, দিনাজপুর:
যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে উপাচার্য অধ্যাপক ড. মো. এনাম উল্যার নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, উপাচার্যের বাণী পাঠ ও বিতরণ, আলোচনা সভা, রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং কেন্দ্রীয় মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
দিবসের তাৎপর্য তুলে ধরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. এনাম উল্যা। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নওশের ওয়ান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. মাসুদুল হাসান খান, পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো. হাসানুজ্জামান এবং রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু হাসান।
সভায় দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয়তাবাদী শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. মহিদুল হাসান।
ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. এসএম এমদাদুল হাসানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন জাতীয়তাবাদী শিক্ষক পরিষদের সভাপতি অধ্যাপক ড. মো. হাসানুজ্জামান, আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. সাইফুল হুদা, পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস শাখার পরিচালক অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান বাহাদুর, অধ্যাপক ড. মো. হাফিজুর রহমান হাফিজ, জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালক মো. খাদেমুল ইসলাম, জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের সভাপতি মো. নুরুজ্জামান এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা ও সভাপতি মো. এহসানুল কবির অর্নবসহ অন্যরা।
আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
কর্মসূচি শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের রুহের মাগফিরাত এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
ট্যাগ
জনপ্রিয়

আপডেট সময় : ০৯:০৫:০৬ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬