দিনাজপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

জেলা প্রতিনিধি,দিনাজপুর:
দিনাজপুরে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ পালিত হয়েছে।
এ উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়।
শনিবার (৭ নভেম্বর) দিবসটি উপলক্ষে  দিনাজপুর জেলা প্রশাসন ও শিশু একাডেমি, দিনাজপুরের যৌথ উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৩ (সদর) আসনের জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। দিনাজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পুলিশ সুপার মো. জেদান আল মুসা পিপিএম, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. মোফাজ্জল হোসেন দুলাল, দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. লুৎফর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস. এম. হাবিবুল হাসান এবং জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. মোকছেদ আলী মঙ্গোলিয়া।
সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোখলেছুর রহমান, জেলা সিভিল সার্জন ডা. মো. গোলাম রসুল রাখি, দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহসভাপতি মো. আখতারুজ্জামান জুয়েল এবং জেলা বিএনপির সহসভাপতি মো. খালেকুজ্জামান বাবু প্রমুখ।
শিশু একাডেমি, দিনাজপুরের মিলনায়তনে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। প্রতিযোগিতাটি তিনটি বিভাগে অনুষ্ঠিত হয়। ‘ক’ বিভাগে শিশু শ্রেণি থেকে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত বিষয় রাখা হয়। ‘খ’ বিভাগে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিষয় ছিল ‘শিশুদের জিয়াউর রহমান’। আর ‘গ’ বিভাগে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য বিষয় নির্ধারণ করা হয় ‘৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-জনতার রাজা প্রেসিডেন্ট জিয়াউর রহমান’।
প্রতিযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা ও পুরস্কার বিতরণী শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানের অংশ হিসেবে প্রধান অতিথি সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম জেলা শিল্পকলা একাডেমি চত্বরে একটি নিমগাছের চারা রোপণ করেন।
বিজ্ঞাপন
ট্যাগ
জনপ্রিয়
হাবিপ্রবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

হাবিপ্রবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

দিনাজপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

আপডেট সময় : ০৮:৫২:৩৭ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬