জিয়াউর রহমানের স্বাধীন দেশে কোনো রাজাকারের ঠাঁই নেই: আনিসুর রহমান তালুকদার

মাদারীপুর প্রতিনিধি:
বিরোধী দলের যারা প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে রাজপথে বিরূপ ও আপত্তিকর বক্তব্য দিচ্ছেন, তাদের বলতে চাই, আপনারা যেমন এসেছেন, তেমনি একদিন চলে যাবেন। কখনো আপনাদের রাজাকার, কখনো দেশদ্রোহী, আবার কখনো দেশের সঙ্গে বেইমানির অপবাদ দিচ্ছে জনগণ । একটা কথা মনে রাখবেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীন দেশে কোনো রাজাকারের ঠাঁই নেই বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার ।

শনিবার বিকেলে মাদারীপুরের শকুনী লেকের স্বাধীনতা অঙ্গনে জেলা বিএনপি আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এই বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা আবারও পুনরুদ্ধার হয়েছিল। এ দেশের মানুষের হৃদয়ে ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি দেশের দায়িত্ব নেওয়ার পর খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, অর্থনৈতিক উন্নয়ন ও শিল্প খাতের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাঁর নেতৃত্বে বাংলাদেশ খাদ্য রপ্তানির সক্ষমতা অর্জন করে।

বিজ্ঞাপন

আনিসুর রহমান আরও বলেন, বিদেশি প্রভুদের হাত থেকে দেশকে রক্ষা করতে গিয়ে শহীদ জিয়াউর রহমান রেহাই পাননি। তবে বেগম খালেদা জিয়া কখনো কোনো বিদেশির কাছে মাথা নত করেননি। তিনি দেশের মাটি, মানুষ, স্বাধীনতা ও সার্বভৌমত্বের সঙ্গে বেইমানি করেননি।
তারেক রহমান প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান আদর্শবান বাবা-মায়ের সন্তান। মানুষের ভালোবাসায় তিনি প্রধানমন্ত্রী হয়েছেন। তিনিও এ দেশের মানুষের সঙ্গে এবং দেশের স্বাধীনতার সঙ্গে কখনো বেইমানি করবেন না।

অনুষ্ঠানে মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জাফর আলী মিঞা, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মুরাদ, জেলা বিএনপি নেতা লাভলু হাওলাদার, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাৎ হোসেন হাওলাদার, জেলা যুবদলের আহ্বায়ক ফারুক বেপারী, জেলা মহিলা দলের নেত্রী মুনমুন আক্তারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ
জনপ্রিয়
হাবিপ্রবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

হাবিপ্রবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

জিয়াউর রহমানের স্বাধীন দেশে কোনো রাজাকারের ঠাঁই নেই: আনিসুর রহমান তালুকদার

আপডেট সময় : ০৮:৪৭:৩৩ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬