রামগঞ্জে দুর্ধর্ষ ডাকাতি নারীকে জিম্মি করে  স্বর্ণালংকার লুট

রামগঞ্জ (লক্ষ্মীপুর)প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জে এক দুধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে।
জানাগেছে  উপজেলার ১০নং ভাটরা ইউনিয়নের দল্টা গ্রামের কাজীমুদ্দিন ব্যাপারী বাড়িতে শুক্রবার গভীর রাতে এই ডাকাতির ঘটনা সংঘটিত হয়েছে।  এ সময় ডাকাতদল ঐ বাড়ির  ইসমাইল কাজীর মাকে জিম্মি করে নগদ ৮৫ হাজার টাকা ও প্রায় ৪ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ১০নং ভাটরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শামছুল আলম বুলবুল। তিনি ভুক্তভোগী পরিবারের খোঁজখবর নেন এবং এ বিষয়ে সর্বোচ্চ সহযোগিতা করার আশ্বাস দেন।
রামগঞ্জ  থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী জানান খবর পেয়ে  ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে  এবং  তদন্ত সাপেক্ষে  ব্যবস্থা নেওয়া হবে । পুলিশ বিষয়টি সর্বোচ্চ গুরুত্বসহকারে দেখছে।
বিজ্ঞাপন
ট্যাগ
জনপ্রিয়
হাবিপ্রবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

হাবিপ্রবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

রামগঞ্জে দুর্ধর্ষ ডাকাতি নারীকে জিম্মি করে  স্বর্ণালংকার লুট

আপডেট সময় : ০৯:০২:২৬ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬