হাবিপ্রবিতে ১৭তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি,দিনাজপুর :
দেশের বিভিন্ন অঞ্চলে অনুষ্ঠিত হচ্ছে ১৭তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড-২০২৬-এর আঞ্চলিক পর্ব। এরই ধারাবাহিকতায় দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) অনুষ্ঠিত হয়েছে রংপুর অঞ্চলের প্রতিযোগিতা।
শুক্রবার (৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনের চত্বরে উদ্বোধনী অনুষ্ঠান ও র‍্যালির মধ্য দিয়ে এ আয়োজনের সূচনা হয়। পরে অনুষ্ঠিত দুই ঘণ্টাব্যাপী গণিতভিত্তিক প্রতিযোগিতায় রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে আসা ১০৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
বাংলাদেশ গণিত সমিতি ও এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের যৌথ আয়োজনে এবং হাবিপ্রবির গণিত বিভাগের ব্যবস্থাপনায় এ আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. এনামুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নওশের ওয়ান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. মাসুদুল হাসান খান এবং বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোমিনুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণিত বিভাগের চেয়ারম্যান ও আঞ্চলিক পর্বের কনভেনর অধ্যাপক ড. মো. তারিকুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এম. এনামুল্লাহ বলেন, গণিত শিক্ষার ভিত্তিমূলের অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিজ্ঞান ও প্রযুক্তির প্রায় প্রতিটি ক্ষেত্রেই গণিতের মৌলিক প্রয়োগ রয়েছে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডেটা সায়েন্সসহ আধুনিক প্রযুক্তির বিকাশে গণিতের ভূমিকা অপরিসীম। এসব ক্ষেত্রে কাঙ্ক্ষিত উন্নতি অর্জনের জন্য গণিতের প্রতি আগ্রহী ও মেধাবী শিক্ষার্থীদের খুঁজে বের করে তাদের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করতে হবে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি দেশের ভবিষ্যৎ সমৃদ্ধ করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মো. তারিকুল ইসলাম জানান, এবারের আঞ্চলিক পর্বে রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে মোট ১০৭ জন শিক্ষার্থী অংশ নিয়েছেন। দুই ঘণ্টাব্যাপী সমস্যা সমাধানভিত্তিক গণিত পরীক্ষার মাধ্যমে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উত্তরপত্র মূল্যায়ন শেষে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত ১০ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হবে। একই সঙ্গে তারা জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবেন।
তিনি আরও জানান, জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতা আগামী ৪ ডিসেম্বর ২০২৬ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আঞ্চলিক পর্যায়ে নির্বাচিত মেধাবী শিক্ষার্থীরা এতে অংশ নেবেন। এছাড়া আগামী বছর কম্বোডিয়ায় আন্তর্জাতিক পর্যায়ের আয়োজন অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা রয়েছে।
আয়োজকরা জানান, জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড কেবল একটি প্রতিযোগিতা নয়; এটি বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের গণিতচর্চা, যৌক্তিক চিন্তাশক্তি, বিশ্লেষণী দক্ষতা ও সমস্যা সমাধানের সক্ষমতা বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। এ আয়োজনের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলের মেধাবী শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণের সুযোগ তৈরি হচ্ছে।
বিজ্ঞাপন
ট্যাগ
জনপ্রিয়
দেশের নিরাপত্তায় দায়িত্ব পালন করতে গিয়ে প্রাণ দিলেন ফরিদপুরের তিতাস

আপডেট সময় : ০৬:০২:০২ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬