“বিশ্বেসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবির সাবেক শিক্ষার্থী

মোঃ ইহসানুল হক সাকিব, কুবি প্রতিনিধি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (AIS) বিভাগের ১০ম ব্যাচের সাবেক শিক্ষার্থী মো. মোমিনুর রহমান বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় স্থান পেয়েছেন। তিনি বর্তমানে বাংলাদেশ ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ম্যানেজমেন্টের (বিআইজিএম) সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন।
স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা এলসেভিয়ারের গবেষকদের বৈজ্ঞানিক প্রভাব মূল্যায়নভিত্তিক তালিকায় ২০২৫ সালের পর ২০২৬ সালেও তাঁর অন্তর্ভুক্তি আন্তর্জাতিক গবেষণা অঙ্গনে তাঁর কাজের স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।
মোমিনুর রহমানের গবেষণার প্রধান ক্ষেত্র অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, টেকসই উন্নয়ন, পরিবেশ অর্থনীতি ও সুশাসন। আন্তর্জাতিক মানের বিভিন্ন বৈজ্ঞানিক সাময়িকীতে তাঁর গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। পাশাপাশি তিনি বিভিন্ন আন্তর্জাতিক জার্নালের সম্পাদকীয় কার্যক্রম এবং গবেষণা প্রবন্ধ পর্যালোচনার সঙ্গে যুক্ত রয়েছেন।
গবেষণার পাশাপাশি শিক্ষকতা ও গবেষণা পরামর্শদানে যুক্ত মোমিনুর রহমান জাতীয় দৈনিক দ্য ডেইলি স্টার ও নিউ এজ-এ সমসাময়িক অর্থনীতি, উন্নয়ন ও নীতিনির্ধারণী বিষয়ে মতামতধর্মী নিবন্ধ লিখেছেন।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১০ম ব্যাচের সাবেক শিক্ষার্থী হিসেবে আন্তর্জাতিক পর্যায়ে তাঁর এ অর্জন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের গবেষণায় সাফল্যের একটি উল্লেখযোগ্য উদাহরণ। তাঁর এ স্বীকৃতি দেশের তরুণ গবেষকদের আন্তর্জাতিক মানের গবেষণায় আরও উৎসাহিত করবে বলে আশা করা যায়।
বিজ্ঞাপন
ট্যাগ
জনপ্রিয়
কটিয়াদীতে শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা

কটিয়াদীতে শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা

“বিশ্বেসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবির সাবেক শিক্ষার্থী

আপডেট সময় : ১১:১৭:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬