ব্রুবা’র উদ্যোগে বেরোবিতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

পারভেজ হাসান, বেরোবি সংবাদদাতা
মানবিক সেবা ও সামাজিক দায়বদ্ধতা নিশ্চিত করতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, (বেরোবি) রংপুরে দিনব্যাপী ‘ফ্রি মেডিকেল ক্যাম্প’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে স্বেচ্ছাসেবী সামাজিক ও রক্তদানকারী সংগঠন ‘বেগম রোকেয়া ইউনিভার্সিটি ব্লাড অ্যাসোসিয়েশন ব্রুবা’র উদ্যোগে এ ক্যাম্পের আয়োজন করা হয়।
দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিনামূল্যে চিকিৎসাসেবা ও পরামর্শ গ্রহণ করেন। ক্যাম্প পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী।
স্বেচ্ছায় রক্তদান ও স্বাস্থ্যসেবার গুরুত্ব তুলে ধরে উপাচার্য বলেন, “রক্তদান কিংবা সামান্য চিকিৎসাসেবা বাঁচিয়ে দিতে পারে একটি অমূল্য প্রাণ। আমাদের বিশ্ববিদ্যালয় শুধু পড়াশোনা বা ক্লাস-পরীক্ষার নয়; বরং সমাজকল্যাণমূলক কাজেও বিভিন্ন এক্সট্রাকারিকুলার অ্যাক্টিভিটিজের মধ্য দিয়ে অনন্য ভূমিকা পালন করছে।” তিনি প্রত্যেক নাগরিককে আর্তমানবতার সেবায় এগিয়ে আসার আহ্বান জানান।
মেডিকেল ক্যাম্পে সাধারণ শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে মেডিকেল ও ডেন্টাল চেকআপ, বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ ও প্রেসক্রিপশন প্রদান এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। পাশাপাশি বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের ব্যবস্থাও রাখা হয়।
ট্যাগ
জনপ্রিয়
কক্সবাজারে আত্মগোপনে থাকা বগুড়া স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ভিপি শাহীন আটক

কক্সবাজারে আত্মগোপনে থাকা বগুড়া স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ভিপি শাহীন আটক

ব্রুবা’র উদ্যোগে বেরোবিতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

আপডেট সময় : ১০:২২:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬