জবিতে সংগীত বিভাগে এমফিল ও পিএইচডি সেমিনার অনুষ্ঠিত

গতকাল (২৪ সেপ্টেম্বর) সংগীত বিভাগে তিনটি পিএইচডি গবেষণার সংশ্লিষ্ট সেমিনার এবং একটি এমফিল থেকে পিএইচডি রূপান্তরের সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উক্ত সেমিনারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাননীয় ট্রেজার অধ্যাপক ড. সাবিনা শরমীন, বরেণ্য শিল্পী প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিভাগের অধ্যাপক ড. লাইসা আহমদ লিসা, চারুকলা অনুষদের ডিন  অধ্যাপক বজলুর রশীদ খান, জেনিটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সুমাইয়া ফারাহ্ খান, দর্শন বিভাগের অধ্যাপক ড. সিদ্ধার্থশংকর জোয়ার্দ্দার, শাস্ত্রীয়সংগীত গুণী ড. আলী এফএম রেজোয়ান, বিশিষ্ট শিল্পী ও সংগীত বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদুল হাসান, সংগীত বিভাগের প্রভাষক জেরিনা আহমেদ, আধুনিক ভাষা ইনস্টিটিউটের  সহযোগী অধ্যাপক ড. খন্দকার মোন্তাসির হাসান, বাংলা বিভাগের অধ্যাপক ড. লোপামুদ্রা রহমান, ড. সানজিদা মাসুদ, ড. ফজলে এলাহি চৌধুরী, স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজের সহকারী অধ্যাপক ও কবি সাকিরা পারভীন সুমাসহ বিভিন্ন বিভাগের ২০জন শিক্ষক এবং ৮৪জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

বিভাগের সহযোগী অধ্যাপক ড. ঝুমুর আহমেদের তত্ত্বাবধানে চারজন গবেষকের মধ্যে যথাক্রমে সুবীর চন্দ্র ঘোষের প্রবন্ধের বিষয় ছিল “রবীন্দ্রনাথের গানে তালবাদ্যের বাদনশৈলী”, নুসরাত জাহান প্রভার উপস্থাপিত প্রবন্ধের শিরোনাম ” রবীন্দ্রনাথের সংগীতচিন্তা ও রবীন্দ্রসংগীত: প্রাসঙ্গিকতা ও পরিপ্রেক্ষিত”, নাদিরা সুলতানার উপস্থাপিত প্রবন্ধ “রবীন্দ্রনাথ ঠাকুরের পূজার গানে সমন্বয়বাদ”, মো: মাইদুল হকের উপস্থাপিত এমফিল-সংশ্লিষ্ট প্রবন্ধ “রবীন্দ্রনাথের বর্ষাপ্রকৃতির গান: বাণী বিশ্লেষণ”।

বিজ্ঞাপন

নির্ধারিত মুখ্য আলোচক হিসেবে সংগীত বিভাগের সহযোগী অধ্যাপক ড. অণিমা রায় প্রত্যেক গবেষককে প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন। তাছাড়া অধ্যাপক ড. লাইসা আহমদ লিসা, ড. আলী এফএম রেজোয়ান,  ড. খন্দকার মোন্তাসির হাসান, ড. ফজলে এলাহি চৌধরী, সাকিরা পারভীন সুমা প্রবন্ধের ওপর আলোচনা করেছেন।

মাননীয় ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, “সংগীত বিভাগের পিএইচডি- সংশ্লিষ্ট প্রথম সেমিনারে উপস্থিত হতে পেরে আমি আনন্দিত। সংগীত বিভাগ সংগীতের পরিবেশনার দিকটির সাথেসাথে গবেষণার ক্ষেত্রেও নিজেদের উৎকৃষ্টতার স্বাক্ষর রাখছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নামটিকে বহির্বিশ্বে প্রচারের ক্ষেত্রে সংগীত বিভাগের সকল কার্যকলাপ প্রতিনিধিত্বের ভূমিকা রাখে।” তিনি সংগীত বিভাগের সকল শিক্ষক-শিক্ষাথীর জন্যে শুভকামনা জানান। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন সংগীত বিভাগের সহযোগী অধ্যাপক ড. অণিমা রায়।
ট্যাগ
জনপ্রিয়
গাইবান্ধায় সাতজন সহ  অনিশ্চয়তায় ৪৭৪ জন গাড়ি  চালকের মানবেতর জীবন যাপন। পড়ে আছে কোটি টাকার গাড়ি

আপডেট সময় : ০৭:৪৫:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬