ইবির শাহ আজিজুর রহমান হল ডিবেটিং সোসাইটি’র সভাপতি মিনহাজ, সম্পাদক তারেক

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শাহ আজিজুর রহমান হল ডিবেটিং সোসাইটি’র ২০২৬-২৭ মেয়াদের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২০-২১ শিক্ষবর্ষের আবদুল্লাহ নূর মিনহাজ, সাধারণ সম্পাদক হিসেবে ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের একই বর্ষের মো. হাসান তারেক ও সাংগঠনিক সম্পাদক আল-ফিকহ অ্যান্ড ল বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আশরাফুল আলম মনোনীত হয়েছেন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) শাহ আজিজুর রহমান হল প্রভোস্ট অধ্যাপক ড. এ টি এম মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
নবগঠিত আংশিক কমিটির সাধারণ সম্পাদক হাসান তারেক  বলেন, একটি ডিবেটিং সোসাইটি শুধু বিতর্ক শেখায় না, এটি মানুষকে প্রশ্ন করতে, যুক্তি দিয়ে ভাবতে এবং ভিন্নমতকে সম্মান করতে শেখায়। এই জায়গাটাকে আরও সক্রিয়, আরও প্রাণবন্ত এবং সবার জন্য আরও উন্মুক্ত করে তুলতে চাই।
সভাপতি আব্দুল্লাহ নূর মিনহাজ বলেন, সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টায় শাহ আজিজুর রহমান হল ডিবেটিং সোসাইটির সমৃদ্ধ ঐতিহ্যকে ধারণ করে নিয়মিত বিতর্কচর্চা, প্রশিক্ষণ ও প্রতিযোগিতার মাধ্যমে নতুন প্রজন্মের দক্ষ বিতার্কিক তৈরি করাই আমাদের লক্ষ্য।
তিনি আরও বলেন, নবনির্বাচিত দায়িত্বপ্রাপ্তরা শাহ আজিজুর রহমান হল ডিবেটিং সোসাইটির কার্যক্রমকে আরও গতিশীল করা, বিতর্কচর্চার পরিসর সম্প্রসারণ এবং নবীন শিক্ষার্থীদের যুক্তিনির্ভর চিন্তা ও বিতর্কচর্চায় সম্পৃক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন।
ট্যাগ
জনপ্রিয়
বেরোবিতে বাস ট্র্যাকিং সিস্টেম চালু, কমবে অপেক্ষার ভোগান্তি

আপডেট সময় : ১১:২৮:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬