অপ্রতিম হত্যার বিচার দাবিতে কুবি শিক্ষক সমিতির শোক র‌্যালি

মোঃ ইহসানুল হক সাকিব, কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের শিক্ষক ড. নাহিদা বেগমের ছেলে ইয়াশাত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় আটক ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং বিশ্ববিদ্যালয়ের পরিবেশ স্বাভাবিক ও নিরাপদ রাখতে শোক র‌্যালি ও মানববন্ধন করেছে কুবি শিক্ষক সমিতি।
সোমবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে শোক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে গোলচত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে শিক্ষক নেতারা বলেন, অপ্রতিম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের ইতোমধ্যে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপত্তা ও স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।
এ সময় বিশ্ববিদ্যালয়ে একটি পুলিশ ফাঁড়ি স্থাপন এবং পুরো ক্যাম্পাসকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনার দাবি জানানো হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. আমজাদ হোসেন সরকার, কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. শামসুজ্জামান মিলকী, বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. সৈয়দুর রহমান, শিক্ষক সমিতির আহ্বায়ক শামিমা নাছরিনসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা।
এদিকে শিক্ষক সমিতির কর্মসূচির পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে মানববন্ধন ও চার দাবি নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের ৪ দফা দাবির মধ্যে ছিলো অপ্রিতম হত্যার সাথে জড়িত আসামীদের গ্রেফতার এবং ৬০ দিনের মধ্যে বিচার কার্য নিষ্পত্তি করে ফঁসি কার্যকর করতে হবে, কুমিল্লা পুলিশ সুপার, আদর্শ সদর এবং সদর দক্ষিণ থানার ওসিদের দায় স্বীকার করে প্রত্যাহার, বিশ্ববিদ্যালয় এলাকার জন্য স্থায়ী একটি পুলিশ ফাঁড়ি প্রতিষ্ঠা ও আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য প্রয়োজনীয় দৃশ্যমান পদক্ষেপ। এবং নিখোজ ব্যক্তিদের নিরাপত্তার জন্য তাৎক্ষণিক রেসপন্স ইউনিট গঠন।
ট্যাগ
জনপ্রিয়
সুন্দরগঞ্জে দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সুন্দরগঞ্জে দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অপ্রতিম হত্যার বিচার দাবিতে কুবি শিক্ষক সমিতির শোক র‌্যালি

আপডেট সময় : ১২:৫১:৩১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬