যে কীর্তিতে পাকিস্তানের ইতিহাসে বাবরই প্রথম, ভারত-অস্ট্রেলিয়ার কে?

  • আপডেট সময় : ০৮:৫১:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • 81
যে কীর্তিতে পাকিস্তানের ইতিহাসে বাবরই প্রথম, ভারত-অস্ট্রেলিয়ার কে?

টি-টোয়েন্টিতে নতুন কীর্তি গড়েছেন পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজম। বুধবার পিএসএলে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে ফিফটি হাঁকিয়েছেন এই ডান হাতি ব্যাটার। আর তাতেই নতুন রেকর্ডে নাম লিখিয়েছেন বাবর আজম। টি-টোয়েন্টিতে ফিফটির সেঞ্চুরি পূর্ণ করেছেন তিনি। কোয়েটার বিপক্ষে ৩৭ বলের ঝড়ো ফিফটিতে পাকিস্তানের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে এই মাইলফলক স্পর্শ করেন তিনি। 

বিশ্বের চতুর্থ ব্যাটার হিসেবে এই কীর্তি গড়েন পাকিস্তানি এই তারকা। টি-টোয়েন্টিতে ফিফটির শতক আছে আরও তিন ব্যাটারের। সর্বশেষ গত রোববার আইপিএলে অর্ধশতক করে ফিফটির সেঞ্চুরি পূর্ণ করেন ইংলিশ তারকা জস বাটলার। ৪৬৮ ইনিংসে ইংলিশ ব্যাটারের ফিফটি ১০০টি। ৪০২ ইনিংসে ১০৭টি ফিফটি নিয়ে তালিকার দুই নম্বরে আছেন ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি। আর ৪৩৫ ইনিংসে ১১৬ ফিফটি নিয়ে এই তালিকায় সবার ওপরে অবস্থান করছেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার।

বাবরের রেকর্ড গড়ার দিনে জয় পেয়েছে পেশোয়ার জালমি। এদিন প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে ১৫৪ রান সংগ্রহ করে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। সর্বোচ্চ ৩৫ বলে ৩৭ রান করেন হাসান নওয়াজ। তিনটি করে উইকেট শিকার করেন মোহাম্মদ বাসিত ও সুফিয়ান মুকিম।

রান তাড়ায় দুর্দান্ত ছিলেন বাবর আজম। ৫১ বলে ১০ চারে অপরাজিত ৭১ রান করে দলকে জিতিয়েছেন পেশোয়ার জালমির অধিনায়ক। ৯ বল হাতে রেখে ৮ উইকেটের জয় পায় পেশোয়ার জালমি। এখন পর্যন্ত খেলা ৭ ম্যাচে ৬ জয় নিয়ে সবার ওপরে রয়েছে বাবরের পেশোয়ার। 

টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ফিফটি :

বিজ্ঞাপন

ডেভিড ওয়ার্নার ১১৬

বিরাট কোহলি ১০৭

জস বাটলার ১০০

বাবর আজম ১০০

ট্যাগ
জনপ্রিয়
কুড়িগ্রামে অধ্যক্ষের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ

কুড়িগ্রামে অধ্যক্ষের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ

যে কীর্তিতে পাকিস্তানের ইতিহাসে বাবরই প্রথম, ভারত-অস্ট্রেলিয়ার কে?

আপডেট সময় : ০৮:৫১:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬