প্রিমিয়ার লিগ দিয়েই বিশ্বকাপের প্রস্তুতি, কোয়াবের সাধুবাদ

  • আপডেট সময় : ০৩:১৭:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
  • 73
প্রিমিয়ার লিগ দিয়েই বিশ্বকাপের প্রস্তুতি, কোয়াবের সাধুবাদ

ঢাকা প্রিমিয়ার লিগ দিয়েই ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি সেরে নিতে চান ক্রিকেটাররা। এমন প্রত্যয় ব্যক্ত করে প্রিমিয়ার লিগের দলবদলের তারিখ ঘোষণা করায় সাধুবাদ জানিয়েছে ক্রিকেটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)।

আজ সোমবার এক বিবৃতিতে কোয়াব জানিয়েছে, ‘আমরা জেনে খুবই আনন্দিত যে, আগামী ১৮ এবং ১৯ এপ্রিল ঢাকা প্রিমিয়ার লিগের দলবদল অনুষ্ঠিত হবে। পহেলা বৈশাখের প্রাক্কালে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই ঘোষণা দেশের ক্রিকেটারদের জন্য একটি দারুণ সুসংবাদ। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে মাঠে গড়াতে চলেছে খেলা।’

প্রিমিয়ার লিগ নির্ধারিত সময়ে মাঠে না গড়ানোয় এবার স্বল্প পরিসরে খেলা আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। তবে কমেনি দলের সংখ্যা। আবার ভেন্যুর সংখ্যাও বাড়ছে। এসব সিদ্ধান্তে খুশি ক্রিকেটারদের সংগঠন। প্রিমিয়ার লিগ দিয়েই খেলোয়াড়রা সেরে নিতে চান পরবর্তী ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি। 

বিজ্ঞাপন

কোয়াব জানিয়েছে, ‘একই সাথে আমরা জানতে পেরে আনন্দিত যে, ঢাকা প্রিমিয়ার লিগের ১২টি ক্লাবই অংশগ্রহণ করবে। সব দলের অংশগ্রহণে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রিমিয়ার লিগ দেশের ক্রিকেট এগিয়ে নেওয়ার পথে বড় ভূমিকা রাখতে পারে। একইসাথে আমরা আশা রাখছি, আসন্ন তৃতীয় বিভাগ ক্রিকেট লিগেও সবগুলো দল অংশগ্রহণ করবে। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে আমাদের একদিনের ক্রিকেটে যেসব জায়গায় উন্নতি প্রয়োজন, সেখানে ঢাকা প্রিমিয়ার লীগ অনেকটাই সহায়তা করবে।’

কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন ধন্যবাদ জানিয়ে আরও জানান, ‘এই খবরটি সকল ক্রিকেটার ও তাদের পরিবারের জন্য স্বস্তির। গত অক্টোবর থেকে ক্রিকেটার ও তাদের পরিবারগুলোর মাঝে যে আর্থিক অনিশ্চয়তা ছিল, তা এখন কেটে যাবে। কোয়াব আশা করছে দলবদল প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হবে এবং এর মাধ্যমে লীগের মাঠের খেলা দ্রুত শুরু হওয়ার পথ আরও সুগম হবে।’

ট্যাগ
জনপ্রিয়
কুড়িগ্রামে অধ্যক্ষের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ

কুড়িগ্রামে অধ্যক্ষের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ

প্রিমিয়ার লিগ দিয়েই বিশ্বকাপের প্রস্তুতি, কোয়াবের সাধুবাদ

আপডেট সময় : ০৩:১৭:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬