‘লিও, আমার সবটুকু শ্রদ্ধা তোমার জন্য’ মেসির বিদায়ে রোনালদোর শ্রদ্ধাঞ্জলি

বেনিনের বিপক্ষে ৩-০ গোলের জয়ে আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের দীর্ঘ ২১ বছরের অধ্যায়ের ইতি টানলেন লিওনেল মেসি। বুয়েনস আয়ার্সে বাংলাদেশ সময় বুধবার সকালে নিজের বিদায়ী ম্যাচে মেসিময় পারফরম্যান্স দেখেছে পুরো বিশ্ব। আলবিসেলেস্তেদের জার্সিতে মহাকাব্যিক এই বিদায়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে শ্রদ্ধা জানাতে সবচেয়ে সামনে ছিলেন তার দীর্ঘদিনের মাঠের প্রধান প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো।

বিদায়ী ম্যাচে ঐতিহাসিক স্টেডিয়াম মনুমেন্তালে দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে এক গোল করেন মেসি। পাশাপাশি বাকি দুটি গোলেই অ্যাসিস্ট করেন ৩৯ বছর বয়সী এই ফুটবল জাদুকর। ম্যাচের পর মেসি নিজের ইনস্টাগ্রাম একাউন্টে দীর্ঘ এক বিদায়ী বার্তায় লেখেন, ‘গতকাল আমার শেষ ম্যাচ ছিল এবং আমি এরই মধ্যে আকাশি–সাদা জার্সি মিস করতে শুরু করেছি। আমি জানি সঠিক সিদ্ধান্তই নিয়েছি। অনেক আনন্দ এবং কিছুটা দুঃখের মিশেলে অবিশ্বাস্য এক অভিযাত্রা। তবে আমি জানি প্রতিটি পদক্ষেপই সার্থক ছিল।’ সেই পোস্টে একদম প্রথম দিকে মন্তব্য করেন রোনালদো। স্প্যানিশ লা লিগা ও বিশ্ব ফুটবলের সর্বোচ্চ মঞ্চে এক দশকের বেশি সময় ধরে মেসির সঙ্গে দ্বৈরথে মাতানো সিআরসেভেন লেখেন, ‘লিও, এতগুলো বছর ধরে নিজের দেশের প্রতিনিধিত্ব করে এমন এক ইতিহাস তৈরি করেছ, যা চিরকাল অমর হয়ে থাকবে। আর্জেন্টিনার হয়ে তুমি যা অর্জন করেছ, তার প্রতি আমার সর্বোচ্চ শ্রদ্ধা রইলো।’

বিজ্ঞাপন

আর্জেন্টিনার ইতিহাসের সবচেয়ে সফল খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক মঞ্চ ছাড়লেন মেসি। দেশটির জার্সিতে রেকর্ড ২০৮টি ম্যাচ খেলে ১২৬টি গোল ও ৬৬টি অ্যাসিস্ট করেছেন তিনি, যা জাতীয় দলের ইতিহাসে সর্বোচ্চ। পুরুষদের আন্তর্জাতিক ফুটবলে কেবল রোনালদোর ঝুলিতেই মেসির চেয়ে বেশি গোল রয়েছে। তার ট্রফি ক্যাবিনেটে রয়েছে ২০০৮ অলিম্পিক সোনা, ২০২২ ফিফা বিশ্বকাপ, ২০২১ ও ২০২৪ সালের টানা দুটি কোপা আমেরিকা এবং ২০২২ সালের ফিনালিসিমা। এছাড়া রোনালদোর সঙ্গে যৌথভাবে রেকর্ড ৬টি বিশ্বকাপে অংশ নেয়ার কীর্তিও রয়েছে তার।

জনপ্রিয়
রামগঞ্জ পৌরসভায় বাড়ছে অপরিকল্পিত নগরায়ণ ৭০শতাংশ ভবন ঝুঁকিপূর্ণ

আপডেট সময় : ১২:১৩:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬