শেখ আশিকুন্নবী সজীব :
ঢাকায় অনুষ্ঠিত ১০ম সিতোরিউ কারাতে-দো ওপেন বাংলাদেশ চ্যাম্পিয়নশিপে ফেনী ড্রাগন কারাতে অ্যাসোসিয়েশনের খেলোয়াড়রা অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে মোট ৪টি স্বর্ণ ও ২টি ব্রোঞ্জ পদক অর্জন করেন।
পদকজয়ী খেলোয়াড়দের মধ্যে নুসাইবা নওয়ার,
সৌহার্দ্য চক্রবর্তী ও তাসনিম আক্তারকে ড্রাগন কারাতে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সংবর্ধনা ও সম্মাননা জানানো হয়েছে।
গত শুক্রবার বিকেলে শহরের মরহুম খায়রুল আনোয়ার পেয়ারু জিমনেশিয়ামে সংবর্ধনা অনুষ্ঠানে আ্যাসোসিয়েশনের প্রধান প্রশিক্ষক
নুরুল্লাহ আল মাহফুজের সভাপতিত্বে এবং
সহকারী প্রশিক্ষক নজরুল ইসলামের সঞ্চালনায় এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইমন উল হক, সিটি পোস্টের ফেনী জেলা প্রতিনিধি শেখ আশিকুন্নবী সজীব। অনুষ্ঠানে অ্যাসোসিয়েশনের সহকারী প্রশিক্ষক মুন্নী আক্তার,কারাতে খেলোয়াড়রাসহ অভিভাবকবৃন্দরা উপস্থিত ছিলেন।

























