ভেদরগঞ্জে সড়কের উপর অবৈধ সিএনজি স্ট্যান্ড,যত্রতত্র পার্কিংয়ে যানজটে দুর্ভোগ

জেলা প্রতিনিধি শরীয়তপুর:

শরীয়তপুর-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের ভেদরগঞ্জ উপজেলা। দক্ষিণঅঞ্চলের ২১টি জেলার যানবাহন এই সড়ক দিয়ে চলাচল করে। প্রতিদিন ছোটোবড়ো মিলিয়ে কয়েক হাজার গাড়ী এই উপজেলা দিয়ে চাঁদপুর, চট্টগ্রাম ও কুমিল্লা সহ বিভিন্ন জায়গায় চলাচল করে। একদিকে সড়কের বেহাল দশা অন্যদিকে সড়কের উপর অবৈধ পার্কিং এর কারণে যানবাহন গুলোকে গন্তব্যে পৌঁছাতে পোহাতে হচ্ছে দীর্ঘ যানজট।উপজেলার সামনেই সড়ক দখল করে গড়ে উঠেছে বেশ কয়েকটি সিএনজি অটোরিকশার স্ট্যান্ড। এর সঙ্গে যুক্ত হয়েছে ব্যাটারিচালিত অটোরিকশার অনিয়ন্ত্রিত চলাচল। সব মিলিয়ে ক্রমেই স্থবির হয়ে পড়ছে ভেদরগঞ্জ উপজেলার সড়কব্যবস্থা। ফলে প্রতিদিন কর্মঘণ্টা নষ্ট হওয়ার পাশাপাশি ভোগান্তিতে পড়ছেন শিক্ষার্থী, চাকরিজীবী, রোগী ও ব্যবসায়ীরা। এদিকে সিএনজি অটোরিকশার নম্বরপ্লেট না থাকায় দুর্ঘটনার পরে সেগুলো খুঁজে পাওয়া যায় না।

জেলা ট্রাফিক বিভাগ, থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় দেড় হাজারের বেশি সিএনজিচালিত অটোরিকশা চলাচল করে। এর মধ্যে একটি সিএনজি অটোরিকশার বৈধ কাগজপত্র ও নম্বরপ্লেট নেই। এছাড়াও  ৫ থেকে ৭ হাজার বেশি ব্যাটারিচালিত অটোরিকশা ও টমটম চলাচল করছে এই উপজেলায়। বিপুলসংখ্যক যানবাহনের চাপ সামলানোর মতো সড়ক ও পার্কিং সুবিধা না থাকায় যানজট পরিস্থিতি দিন দিন জটিল হচ্ছে। উপজেলার সবচেয়ে ব্যস্ত সড়কগুলোর অন্যতম ভেদরগঞ্জ বাজার ও উপজেলা মার্কেট। সড়কটির দুই পাশে রয়েছে বিপণিবিতান, শোরুম, হাসপাতাল, ব্যাংক-বিমা ও সুপারশপ। এসব প্রতিষ্ঠানের অনেকগুলোর পর্যাপ্ত পার্কিং সুবিধা না থাকায় ক্রেতা ও সেবাগ্রহীতাদের যানবাহন রাখতে হচ্ছে মূল সড়কের ওপর। এতে সড়কের ব্যবহারযোগ্য অংশ সংকুচিত হয়ে যানজট তৈরি হচ্ছে। একই পরিস্থিতি দেখা যায় হাসপাতাল রোড, সরকারি হাই স্কুল রোড, উপজেলা ভূমি অফিস, ও কলেজ রোডসহ গুরুত্বপূর্ণ সড়কগুলোতে। কোথাও রাস্তার পাশে যানবাহন দাঁড় করিয়ে রাখা হচ্ছে, কোথাও যাত্রী ওঠানামার জন্য সড়কের ওপরই থামছে অটোরিকশা। এর মধ্যে রয়েছে বিভিন্ন স্থানে গড়ে ওঠা অবৈধ সিএনজি স্ট্যান্ড। গুরুত্বপূর্ণ এই সড়ক ও মোড়ের ১০টির বেশি স্থানে এ ধরনের স্ট্যান্ড রয়েছে। অভিযোগ রয়েছে এক শ্রেণীর চাঁদাবাজ চক্র সিএনজি অটোরিকশা ও ব্যাটারি চালিত অটোরিকশা থেকে ১০ টাকা থেকে ২০ টাকার বিনিময়ে রাস্তার পাশে গাড়ি রেখে যাত্রী উঠানামা করতে সুযোগ করে দিচ্ছেন। সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হয় রবিবার ও বৃহস্পতিবার। সপ্তাহে এই দুইদিন হাটবার হওয়ায় উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে মাল বোঝাই গাড়ী বাজারে আসে এতে বাড়তি চাপে পড়ে এই পথে চলাচলকারী যানবাহনগুলো। মাঝে মধ্যে  নির্দিষ্ট সময়ে কর্মস্থলে পৌঁছাতে পারছেন না চাকরিজীবীরা। শিক্ষার্থীদেরও পড়তে হচ্ছে বিড়ম্বনায়। হাসপাতাল ও বাণিজ্যিক এলাকার আশপাশে যানজটের কারণে সামান্য পথ অতিক্রম করতেও দীর্ঘ সময় লাগছে বলে জানান স্থানীয় বাসিন্দারা। গত একবছরে এই উপজেলায় সিএনজি অটোরিকশা দুর্ঘটনায় আহত হয়েছে দেড় শতাধিক মানুষ। নিহতের সংখ্যা ৩ জন। সিএনজি অটোরিকশার নম্বরপ্লেট না থাকায় বেশিরভাগ গাড়ী আটক করা যায়নি। এদের মধ্যে অধিকাংশ চালকের বয়স ১৫ থেকে ১৭ বছর এবং ড্রাইভিং লাইসেন্স নেই অনেক চালকদের। প্রশাসনের কতিপয় সদস্য ও রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় বছরের পর বছর ধরে চলছে এই অবৈধ যানবাহন। এদিকে সড়কে অবৈধ সিএনজি ও অটোরিকশা স্ট্যান্ড গড়ে উঠায় শুরু হয়েছে চাঁদাবাজি। হাজার-হাজার গাড়ি থেকে প্রতিদিন ১০ থেকে ২০ টাকা নিয়ে এসব গাড়ীগুলো নিয়ন্ত্রণ করছে একটি চক্র।

অ্যাম্বুলেন্স চালক রাব্বি তালুকদার বলেন, আমার গাড়ীতে সড়ক দুর্ঘটনায় আহত রুগী,জরুরি ঢাকা যেতে হবে। প্রায় ৩০ মিনিট ধরে একই স্থানে বসে আছি গাড়ী কোন দিকে নিতে পারছি না। একদিকে অবৈধ সিএনজি স্ট্যান্ড অন্যদিকে সড়কের উপর বসানো হয়েছে দোকানপাট। এতোটুকু রাস্তা দিয়ে দুই সাইটের গাড়ী কি ভাবে যাবে। কখন এই যানজট ছুটবে আল্লাহ ছাড়া কেউ জানেনা। দ্রুত রুগী নিয়ে ঢাকা পৌঁছাতে না পারলে এই রুগী বাঁচানো সম্ভব না। শুধু আজকেই না প্রতিনিয়ত রুগী নিয়ে এই বাজারে আটকে থাকতে হয়। আমি মনে করি অবৈধ সিএনজি ও অটোরিকশা স্ট্যান্ড এখান থেকে সরিয়ে অন্য কোথাও নিয়ে গেলে যানযট মুক্ত হবে।

ভেদরগঞ্জ হাসপাতালে রোডের ঔষধ ব্যবসায়ী আতাউর রহমান বলেন, হাসপাতাল ও বাণিজ্যিক এলাকাগুলোর আশপাশে অল্প দূরত্ব যেতে অনেক সময় লাগে। যানজটের কারণে মানুষের দৈনন্দিন কাজ ব্যাহত হচ্ছে। যানজটের কারণে ক্রেতাদের দোকানে আসতে ভোগান্তি পোহাতে হচ্ছে। এতে ব্যবসা-বাণিজ্যও ক্ষতিগ্রস্ত হচ্ছে। সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে অসুস্থ রুগীদের, সময় মতো অ্যাম্বুলেন্স গুলো হাসপাতাল থেকে বের হতে পারছে না। রবিবার এবং বৃহস্পতিবার এই রোড দিয়ে চলাচল করা যায় না। এর একমাত্র কারণ অবৈধ পার্কিং। এগুলো বন্ধ করা না হলে কখনোই যানযট মুক্ত হবে না।

বাস চালক মুনসুর মিয়া বলেন, একদিকে রাস্তাঘাট ভাঙাচোরা অন্যদিকে ভেদরগঞ্জে ঘন্টার পর ঘন্টা যানযটে আটকে থাকতে হয়। এতে মাঝে মধ্যে ঘাটে গিয়ে ফেরী পাই না, পরে ফেরীর অপেক্ষায় দীর্ঘ সময় ঘাটে বসে থাকতে হয়। এতে যাত্রীদের ভোগান্তি, আমাদেরও ক্ষতি হয়ে যায়। এই ভাবে মহাসড়কের উপর গাড়ী পার্কিং করা হলে আমাদের বড় গাড়ী চলাচলে সমস্যা হয়। এই বাজারটুকু পার হতে মাঝে মধ্যে ৩০ থেকে ৪০ মিনিট সময় লাগে।

বিজ্ঞাপন

অটোরিকশা চালক ইয়াসিন বলেন, যাত্রী নিয়ে ভেদরগঞ্জ এসে দেখি প্রচুর যানযট। যাত্রীদের ভূমি অফিসের সামনে নামিয়ে দিয়ে আমি ভেদরগঞ্জ পাইলট স্কুলের সামনে বসে আছি। এসময় একজন এসে বললো এখানে গাড়ী রাখলে ২০ টাকা দিতে হবে। আমি বলছি এটাতো সরকারি রাস্তা আমি কেনো টাকা দিবো। তারপর লাঠি হুমকি ধামকি দিয়ে আমার কাছে টাকা নিয়ে গেছে। ওনি বললো এই সড়ক দিয়ে অটোরিকশা গেলেই তাকে টাকা দিতে হবে এবং সবাই টাকা দিয়ে এখানে গাড়ী রাখে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সিএনজি অটোরিকশা চালক জানান, ভেদরগঞ্জ সরকারি ভাবে কোন বাস স্ট্যান্ড নেই তাই বাধ্য হয়ে সড়কের উপর গাড়ী রাখি। জখন যানযট সৃষ্টি হয় তখন গাড়ী গুলো সরিয়ে রাস্তা ক্লিয়ার করে রাখি। গাড়ী প্রতি লাইন ম্যানকে ১০ টাকা থেকে ২০ টাকা পর্যন্ত দিয়ে আমাদের এখানে গাড়ী রাখতে হয়৷ কি করবো বলেন? স্ট্যান্ড থাকলে আমরা সেখান থেকে যাত্রী উঠানামা করতাম। সরকারের কাছে আমাদের আবেদন দ্রুত ভেদরগঞ্জে একটা স্থায়ী স্ট্যান্ড করে দেওয়া হউক।

নিরাপদ সড়ক চাই’ (নিসচা) এর শরীয়তপুর জেলা শাখার উপদেষ্টা এডভোকেট মুরাদ হোসেন মুন্সি বলেন, অবৈধ স্ট্যান্ড, অপরিকল্পিত পার্কিং ও অনিয়ন্ত্রিত যানবাহন চলাচল যানজটের অন্যতম কারণ। শুধু মাঝেমধ্যে অভিযান চালিয়ে এ সমস্যার সমাধান সম্ভব নয়। অবৈধ স্ট্যান্ড উচ্ছেদ, অনুমোদনহীন যানবাহন নিয়ন্ত্রণ এবং সড়কে শৃঙ্খলা ফেরাতে নিয়মিত নজরদারি প্রয়োজন। একই সঙ্গে ফুটপাত দখলমুক্ত রাখার ওপরও গুরুত্ব দেন তিনি। পাশাপাশি এই সমস্যা নিরসনে সবাইকে এগিয়ে আসার আহবান জানান। এছাড়াও স্ট্যান্ড নির্মাণ ও চালকের প্রশিক্ষণ দেওয়ার দাবি করেন তিনি।

শরীয়তপুর ট্রাফিক বিভাগের ট্রাফিক ইন্সপেক্টর নিজাম উদ্দিন বলেন, যানজট কমাতে অবৈধ যানবাহন নিয়ন্ত্রণ এবং রাস্তার পাশের পার্কিং বন্ধ করা অত্যন্ত জরুরি। পার্কিং ব্যবস্থাপনা সঠিক না হলে সাধারণ যানবাহন রাখার জায়গা পাওয়া কঠিন হয়ে পড়ে। শরীয়তপুরে ট্রাফিক বিভাগে লোকবল কম থাকায় নিয়মিত তদারকি করা সম্ভব হয় না। অনিবন্ধিত সিএনজি অটোরিকশার বিরুদ্ধে আমরা নিয়মিত ব্যবস্থা গ্রহণ করছি।

এবিষয়ে ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আবুল বাসার বলেন, মহাসড়কে দুইপাশে সিএনজি ও অটোরিকশা রাখার কারণে মাঝে মধ্যেই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সড়কের শৃঙ্খলা ফেরাতে বিভিন্ন সময় আমাদের পুলিশ সদস্যরা কাজ করে। সিএনজি অটোরিকশার নম্বর প্লেট না থাকায় বেশিরভাগ দুর্ঘটনায় গাড়ীগুলো চিহ্নিত করা যায় না। কেউ যদি সড়কে গাড়ি রেখে চাঁদাবাজি করার চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগন ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও অতিরিক্ত পৌর প্রকাশক আবুবকর সিদ্দিক বলেন, মহাসড়কের দুইপাশে গাড়ী পার্কিং না করার জন্য সিএনজি ও অটোরিকশা চালকদের সতর্ক করা হয়েছে। মাঝে মধ্যে তাদের কারণে অ্যাম্বুলেন্স সহ আমাদের গাড়ীও দীর্ঘক্ষণ আটকে থাকে। তাদের জন্য পৌর পার্কের পাশে একটি জায়গা করে দেওয়া হয়েছে কিন্তু তারা ওখানে গাড়ী না রেখে সড়কের উপর রাখে। আমি ইতিমধ্যেই শ্রমিক নেতাদের ডেকেছি, কিভাবে শৃঙ্খলা ফেরানো যায় সেবিষয়ে কথা বলবো। এছাড়াও অবৈধ টমটম,নসিমন-করিমন ও ভটভটির বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগ
জনপ্রিয়
সীমান্ত নজরদারি জোরদারে মহিষখলা স্মৃতিসৌধে সিসি ক্যামেরা স্থাপন করল ৩১ বিজিবি

আপডেট সময় : ০৪:৩৯:০৩ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬