তিতুমীরের ১৯৫তম মৃত্যুবার্ষিকী আজ

ব্রিটিশবিরোধী কৃষকনেতা তিতুমীরের ১৯৫তম মৃত্যুবার্ষিকী আজ

ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম নেতা ও কৃষক বিদ্রোহের পথিকৃৎ সৈয়দ মীর নিসার আলী তিতুমীরের ১৯৫তম মৃত্যুবার্ষিকী আজ ১৯ নভেম্বর। ১৮৩১ সালের এই দিনে চব্বিশ পরগনার নারিকেলবাড়িয়ায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে তিনি নিহত হন।

১৭৮২ সালের ২৭ জানুয়ারি চব্বিশ পরগনার চাঁদপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিতুমীর। সে হিসাবে চলতি বছরের জানুয়ারিতে তাঁর ২৪৪তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

ঊনবিংশ শতকের প্রথম ভাগে বাংলার জমিদার ও নীলকরদের শোষণ-নিপীড়নের বিরুদ্ধে কৃষকদের সংগঠিত করেন তিতুমীর। স্থানীয় জমিদারদের সঙ্গে তাঁর বিরোধ একপর্যায়ে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের বিরুদ্ধে বিদ্রোহে রূপ নেয়।

বিজ্ঞাপন

১৮৩১ সালে তিতুমীর ও তাঁর অনুসারীরা বারাসতের কাছে নারিকেলবাড়িয়া গ্রামে বাঁশের কেল্লা নির্মাণ করেন। এই দুর্গকে কেন্দ্র করেই তাঁরা ব্রিটিশ শাসন ও জমিদারদের অত্যাচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন।

তিতুমীরের নেতৃত্বে গড়ে ওঠা এই প্রতিরোধ আন্দোলন উপমহাদেশের ব্রিটিশবিরোধী সংগ্রাম ও কৃষক আন্দোলনের ইতিহাসে বিশেষ স্থান দখল করে আছে।

জনপ্রিয়
সীমান্ত নজরদারি জোরদারে মহিষখলা স্মৃতিসৌধে সিসি ক্যামেরা স্থাপন করল ৩১ বিজিবি

আপডেট সময় : ১২:৫৮:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬