বাংলাদেশ-স্পেন দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াতে আশাবাদী ঢাকা

বাংলাদেশ ও স্পেনের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং দক্ষ অভিবাসনের বৈধ পথ সুগম করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছে উভয় দেশ। এ লক্ষ্যে সাংস্কৃতিক সহযোগিতা, ক্রীড়া কূটনীতি, পর্যটন, সৃজনশীল অর্থনীতি ও উচ্চপর্যায়ের সফর বিনিময়সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।

স্থানীয় সময় বুধবার (২৮ অক্টোবর) স্পেনের মাদ্রিদে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্পেনের পররাষ্ট্র ও বিদেশ বিষয়ক মন্ত্রী দিয়েগো মার্তিনেজ বেলিয়োর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

বৈঠকের শুরুতে স্পেনের তোলেদোয় ট্রেন দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এ সময় তিনি নিহতদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, বিদ্যমান সহযোগিতা সম্প্রসারণ এবং ভবিষ্যৎ কূটনৈতিক যোগাযোগ জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ গুরুত্ব দেওয়া হয় বাণিজ্য ও বিনিয়োগের নতুন সুযোগ সৃষ্টির ওপর।

এ লক্ষ্যে দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে (বি টু বি) যোগাযোগ বৃদ্ধি, রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনা এবং আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী আয়োজনের মাধ্যমে অর্থনৈতিক সম্পর্ক আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন উভয় পক্ষ।

সাংস্কৃতিক ও ক্রীড়া সহযোগিতায় গুরুত্ব

বৈঠকে সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে প্রস্তাবিত সমঝোতা স্মারক দ্রুত স্বাক্ষরের ওপর গুরুত্ব দেন শামা ওবায়েদ ইসলাম। পাশাপাশি ক্রীড়া কূটনীতি, সৃজনশীল অর্থনীতি, শিল্পকলা ও পর্যটন খাতে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের সরকার অভ্যন্তরীণ পর্যায়ে খেলাধুলাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। দুই দেশের মধ্যে ক্রীড়া বিনিময় ও সহযোগিতা জনগণের পারস্পরিক যোগাযোগ এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে পারে।

দক্ষ অভিবাসন ও মানবপাচার প্রতিরোধ

স্পেনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অবদানের প্রশংসা করে শামা ওবায়েদ ইসলাম দক্ষ অভিবাসনের জন্য নিরাপদ ও বৈধ পথ সম্প্রসারণের প্রয়োজনীয়তা তুলে ধরেন। বাংলাদেশি কর্মীদের জন্য ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ‘ট্যালেন্ট পার্টনারশিপ’ উদ্যোগে স্পেনকে যুক্ত হওয়ার আহ্বানও জানান তিনি।

একই সঙ্গে মানবপাচার ও অভিবাসী চোরাচালানের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির কথা পুনর্ব্যক্ত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে যৌথ উদ্যোগ

বৈঠকে স্পেনের পররাষ্ট্র ও বিদেশ বিষয়ক মন্ত্রী দিয়েগো মার্তিনেজ বেলিয়ো বাংলাদেশের সঙ্গে বিদ্যমান সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিষয়ে স্পেনের আগ্রহের কথা জানান। দুই দেশের মধ্যে ভবিষ্যৎ যৌথ উদ্যোগের সম্ভাবনাকে তিনি আশাব্যঞ্জক হিসেবে উল্লেখ করেন।

এ ছাড়া বৈঠকে ঝুলে থাকা দ্বিপক্ষীয় চুক্তি ও প্রক্রিয়াধীন অন্যান্য বিষয় দ্রুত নিষ্পত্তির বিষয়ে উভয় পক্ষ একমত হয়। একই সঙ্গে শিগগিরই দ্বিতীয় বাংলাদেশ-স্পেন ‘ফরেন অফিস কনসালটেশন’ (এফওসি) আয়োজন এবং দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের সফর বিনিময়ের বিষয়ে ঐকমত্য প্রকাশ করা হয়।

সংশ্লিষ্টদের মতে, বাণিজ্য, বিনিয়োগ, দক্ষ অভিবাসন, সংস্কৃতি ও পর্যটন খাতে সহযোগিতা বাড়ানোর উদ্যোগ বাংলাদেশ-স্পেন সম্পর্ককে নতুন মাত্রা দিতে পারে।

জনপ্রিয়
শাজাহানপুরে চুরির ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেল উদ্ধার, টাঙ্গাইল থেকে গ্রেপ্তার ১

আপডেট সময় : ০১:৩৯:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬