মাত্র ১ টাকায় অর্ধশতাব্দীর শিক্ষাসেবা—রাষ্ট্রীয় সম্মাননায় গাইবান্ধার ‘এক টাকার মাস্টার’ লুৎফুর রহমান

সরকার  শাহাদত  হোসেন
অর্থের অভাবে কোনো শিশু যেন শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয়—এই প্রত্যয়ে জীবনের পাঁচ দশকেরও বেশি সময় ধরে মাত্র এক টাকার বিনিময়ে সুবিধাবঞ্চিত শিশুদের পড়িয়ে আসছেন গাইবান্ধার ‘এক টাকার শিক্ষক’ লুৎফুর রহমান। ব্যতিক্রমী এই শিক্ষাসেবার স্বীকৃতি হিসেবে এবার তাকে দিয়েছে সরকার বিশেষ রাষ্ট্রীয় সম্মাননা।
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে দেশের ১০২ জন গুণী ও বিশেষ অবদান রাখা শিক্ষককে সম্মাননা প্রদান করা হয়। তাদের মধ্যে বিশেষ ক্যাটাগরিতে সম্মাননা পেয়েছেন গাইবান্ধার লুৎফুর রহমান।
গতকাল সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান লুৎফুর রহমানের হাতে সম্মাননা তুলে দেন। শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সম্মাননাপ্রাপ্ত প্রত্যেক শিক্ষককে ২ লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননাপত্র দেওয়া হয়।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ১৯৭৪ সাল থেকে সুবিধাবঞ্চিত শিশুদের পড়িয়ে আসছেন লুৎফুর রহমান। অর্থের অভাবে যেসব শিশু প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ থেকে পিছিয়ে পড়ে, তাদের কাছে শিক্ষার আলো পৌঁছে দেওয়াকেই জীবনের অন্যতম ব্রত হিসেবে নিয়েছেন তিনি।
নিজ উদ্যোগে গড়ে তোলা এই শিক্ষাসেবা ধীরে ধীরে তাকে গাইবান্ধায় ‘এক টাকার মাস্টার’ হিসেবে পরিচিত করে তোলে। এক টাকার বিনিময়ে পড়ানোর এই উদ্যোগ কেবল স্বল্প খরচে শিক্ষা দেওয়ার বিষয় নয়; বরং সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিত করার এক অনন্য দৃষ্টান্ত।
প্রাতিষ্ঠানিকভাবে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে দায়িত্ব পালন না করেও দীর্ঘদিন ধরে শিক্ষাদানের সঙ্গে যুক্ত রয়েছেন লুৎফুর রহমান। তার হাতে শিক্ষা পেয়েছে বহু প্রজন্মের শিক্ষার্থী। বছরের পর বছর ধরে নিঃস্বার্থভাবে শিশুদের পাঠদান করে তিনি গড়ে তুলেছেন এক অনন্য শিক্ষাসেবার দৃষ্টান্ত।
বিশ্ব শিক্ষক দিবসের অনুষ্ঠানে তার দীর্ঘদিনের এই অসামান্য শিক্ষাসেবাকে বিশেষ ক্যাটাগরিতে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হয়।
এবারের সম্মাননায় প্রাথমিক, মাধ্যমিক, কলেজ, মাদরাসা, কারিগরি, বিশ্ববিদ্যালয়, চিকিৎসা, কৃষি ও প্রকৌশল শিক্ষার পাশাপাশি বিশেষভাবে অবদান রাখা শিক্ষাব্রতীদেরও অন্তর্ভুক্ত করা হয়।
লুৎফুর রহমান ছাড়াও রমনী কান্ত পাঠশালার রমনী কান্ত বেপারী এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষায় অবদান রাখা প্রয়াস ইনস্টিটিউট অব স্পেশাল এডুকেশনের সহকারী শিক্ষক মো. মোজাম্মেল হোসেন খান বিশেষ ক্যাটাগরিতে সম্মাননা পেয়েছেন।
সম্মাননার জন্য শিক্ষকদের বিভিন্ন ক্যাটাগরিতে বাছাই করা হয়। এ নির্বাচন প্রক্রিয়ায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, মাদরাসা ও কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পৃথক বিচারক ও সার্চ কমিটি যুক্ত ছিল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এতে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. সেলিম ভূঁইয়া, শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মাত্র এক টাকার বিনিময়ে বছরের পর বছর শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া লুৎফুর রহমানের এই স্বীকৃতি শুধু একজন শিক্ষকের সম্মাননা নয়—এটি নিঃস্বার্থ শিক্ষাসেবার প্রতি রাষ্ট্রের এক অনন্য শ্রদ্ধার নিদর্শন।
বিজ্ঞাপন
ট্যাগ
জনপ্রিয়
পেকুয়ায় গোলদিঘি নন্দীরপাড়া খালে অভিযান, রিং বাঁধ ও জাল অপসারণ

আপডেট সময় : ১১:০৮:২১ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬