বিএনপি ক্ষমতায় এলেই অপশক্তি বিরোধিতা শুরু করে: নজরুল ইসলাম খান

বিএনপি যখনই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসে, তখনই একটি অপশক্তি দলটির বিরোধিতা শুরু করে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান।

তিনি অভিযোগ করেন, একটি পক্ষ দেশের মানুষকে শান্তিতে থাকতে দিতে চায় না। জনগণের শান্তি ও সরকারের উন্নয়ন প্রচেষ্টা বাধাগ্রস্ত করতে নানা ধরনের ষড়যন্ত্র চালানো হচ্ছে বলেও দাবি করেন তিনি।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধার, উন্নয়ন ও জনগণের পক্ষে অবস্থান নেওয়ার কারণে ক্ষমতায় এলেই একটি পক্ষ দলটির বিরোধিতা করে। সন্ত্রাস, নৈরাজ্য, গুপ্ত হামলা, গাড়ি পোড়ানো ও বোমাবাজির মতো কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, দেশে বিশৃঙ্খলা তৈরি হলে শিল্প-বাণিজ্য, কর্মসংস্থান ও মানুষের আয়-উপার্জন ক্ষতিগ্রস্ত হবে। তাই দেশের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

শ্রমজীবী মানুষের অবদানের কথা তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, শ্রমিকরা কঠোর পরিশ্রমের মাধ্যমে জীবিকা নির্বাহ করেন। মানুষের দৈনন্দিন ব্যবহার্য পণ্য থেকে শুরু করে সড়ক ও বাসস্থান নির্মাণেও তাঁদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

সমাবেশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিচারণ করে তিনি বলেন, জিয়াউর রহমান নিজেকে শ্রমিক হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করতেন।

বিএনপির নাম ব্যবহার করে কেউ অন্যায়, চাঁদাবাজি বা দখলদারিত্বে জড়িত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান নজরুল ইসলাম খান।

সমাবেশে প্রধান বক্তা ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়কারী ও সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস। তিনি বলেন, সব ষড়যন্ত্র মোকাবিলা করে বিএনপি দেশ গড়তে চায়। উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে শ্রমিক সমাজের লড়াই অব্যাহত থাকবে।

সমাবেশে বক্তারা দেশের শান্তি, গণতন্ত্র ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে শ্রমিকসহ সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

ট্যাগ
জনপ্রিয়
বেড়িবাঁধ ভাঙনে বড় বিপদের শঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে প্লাবিত হতে পারে ১৪ গ্রাম

আপডেট সময় : ১২:২৯:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬