ইউপি নির্বাচনের প্রস্তুতি নিয়ে ইসিতে সভা

  • আপডেট সময় : ০৫:১১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • 60
ইউপি নির্বাচনের প্রস্তুতি নিয়ে ইসিতে সভা

‎ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের আচরণ বিধিমালা চূড়ান্ত করতে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে কমিশনে সভা চলছে। মঙ্গলবার (২১ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনে সকাল ১১টায় এ সভা শুরু হয়।

অন্য নির্বাচন কমিশনারবৃন্দ, নির্বাচন কমিশনের সিনিয়র সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সভায় উপস্থিত আছেন। এতে স্থানীয় সরকার পরিষদ সমূহের বিদ্যমান আইন পর্যালোচনা করার কথা আছে।

বিজ্ঞাপন

এর আগে সরকারের মন্ত্রীরা জানিয়েছেন, সেপ্টেম্বর বা অক্টোবর থেকে স্থানীয় সরকার পরিষদের নির্বাচন আয়োজন শুরু করতে চায় সরকার।

জাতীয় সংসদে স্থানীয় সরকার পরিষদের সংশোধিত আইন পাশের পর ইসি নির্বাচন আচরণবিধির খসড়া ওয়েবসাইটে প্রকাশ করে অংশীজনদের মতামত চায়। সেই মতামত পর্যালোচনা করে ইউনিয়ন পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা চূড়ান্ত করতে যাচ্ছে কমিশন।

ট্যাগ
জনপ্রিয়
চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবসে র‍্যালি ও আলোচনা সভা

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবসে র‍্যালি ও আলোচনা সভা

ইউপি নির্বাচনের প্রস্তুতি নিয়ে ইসিতে সভা

আপডেট সময় : ০৫:১১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬