শাপলা চত্বরে হত্যাকাণ্ড: ফ্যাসিস্ট হাসিনাসহ আসামি ৪১

  • সিটি পোস্ট সিটি পোস্ট
  • আপডেট সময় : ০৩:২৯:২৭ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • 62
শাপলা চত্বরে হত্যাকাণ্ড: ফ্যাসিস্ট হাসিনাসহ আসামি ৪১

২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাযজ্ঞের ঘটনায় করা মামলায় ৪১ জনকে আসামি করে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালের প্রসিকিউশনে জমা দেওয়া হয়েছে।

রোববার সকালে এ তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়। পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই মামলার প্রধান আসামি করা হয়েছে।

বিজ্ঞাপন

এ মামলায় অন্য আসামিরা হলেন—সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজিপি বেনজীর আহমেদ ও এ কে এম শহিদুল হক এবং অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান।

এছাড়া মামলার আসামিদের মধ্যে রয়েছেন—একাত্তর টিভির সাবেক প্রধান সম্পাদক মোজাম্মেল হক বাবু, সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপা ও সাংবাদিক শাহরিয়ার কবীর।

ট্যাগ
জনপ্রিয়
অষ্টগ্রাম হাওরে শীতের আগমনী বার্তা, প্রকৃতিতে ঋতু বদলের ছোঁয়া

অষ্টগ্রাম হাওরে শীতের আগমনী বার্তা, প্রকৃতিতে ঋতু বদলের ছোঁয়া

শাপলা চত্বরে হত্যাকাণ্ড: ফ্যাসিস্ট হাসিনাসহ আসামি ৪১

আপডেট সময় : ০৩:২৯:২৭ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬