জাতিসংঘ শান্তিরক্ষীদের ওপর হামলার দায় অস্বীকার লেবাননের যোদ্ধাদের

  • আপডেট সময় : ০৫:১৩:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
  • 93
জাতিসংঘ শান্তিরক্ষীদের ওপর হামলার দায় অস্বীকার লেবাননের যোদ্ধাদের

লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর ওপর হামলার ঘটনায় নিজেদের সম্পৃক্ততা সম্পূর্ণ অস্বীকার করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।

শনিবার দেওয়া এক বিবৃতিতে গোষ্ঠীটি জানায়, বিন্ত জবেইল জেলার ঘানদুরিয়েহ এলাকায় ইউনিফিল বাহিনীর ওপর হামলার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। একই সঙ্গে তদন্ত শেষ হওয়ার আগে এ বিষয়ে তড়িঘড়ি করে সিদ্ধান্ত না দেওয়ার আহ্বান জানানো হয়। তারা বলেছে, ঘটনাটি নিয়ে লেবানন সেনাবাহিনীর তদন্তের ফলাফলের জন্য অপেক্ষা করা উচিত।

বিজ্ঞাপন

এর আগে, জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ঘটনাটিকে ইচ্ছাকৃত হামলা হিসেবে আখ্যা দিয়ে নিন্দা জানায়। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ জানিয়েছেন, এ হামলায় এক ফরাসি সেনা নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন।

ঘটনাটি ইতোমধ্যে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ তৈরি করেছে। সংশ্লিষ্ট পক্ষগুলো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

ট্যাগ
জনপ্রিয়
হোসেনপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

আপডেট সময় : ০৫:১৩:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬