এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আজ

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আজ

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আজ শনিবার (৩১ অক্টোবর) প্রকাশ করা হবে। আজ সকাল ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে ফল প্রকাশ অনুষ্ঠান উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তার ফল ঘোষণার সঙ্গে সঙ্গে শিক্ষা বোর্ডগুলোর ফলাফল নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে একযোগে প্রকাশ করা হবে। 

এসএমএসে ফল জানার নিয়ম

মোবাইল ফোনের মাধ্যমে ফল জানতে HSC  লিখে একটি স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, এরপর স্পেস দিয়ে রোল নম্বর এবং পরীক্ষার বছর লিখে ১৬১৪০ নম্বরে এসএমএস পাঠাতে হবে।

উদাহরণ: HSC DHA 123456 2026 লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।

বিজ্ঞাপন

এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল গত ২ জুলাই। এবার নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিলেন ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন। তবে, এবারই প্রথম রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এছাড়া- দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পরীক্ষা নেয়ার অভিযোগে আন্দোলনের ঘটনাও ঘটেছিলো।

জনপ্রিয়
শাজাহানপুরে চুরির ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেল উদ্ধার, টাঙ্গাইল থেকে গ্রেপ্তার ১

আপডেট সময় : ০৮:১১:১৯ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬