অবৈধ লটাহাম্বারের ধাক্কায় স্কুল ছাত্রীর মৃত্যু

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গার জীবননগরে অবৈধ লটাহাম্বারের (ইঞ্জিন চালিতবাহন) ধাক্কায় তাসফিয়া ফারিহা (১০) নামের এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে।
এ ঘটনায় সম্রাট নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন।
শনিবার (২৮ নভেম্বর) সকাল আনুমানিক ৯টার দিকে উপজেলার মনোহরপুর ইউনিয়নের কালা মসজিদ সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।
নিহত তাসফিয়া ফারিহা একই ইউনিয়নের ছটেঙ্গাপাড়া গ্রামের খবির হোসেনের মেয়ে। সে প্রাইড প্রি-ক্যাডেট স্কুলের তৃতীয় শেণীর শিক্ষার্থী।
আহত সম্রাট একই গ্রামের আব্দুল গফুরের ছেলে।
স্থানীয়রা জানান, ফারিহা প্রতিদিনের মতো আজ (শনিবার) সকালে সম্রাটের বাইসাইকেলে চড়ে একটি অনুষ্ঠানে অংশ নিতে স্কুলে যাচ্ছিলো। কালা মসজিদের কাছে পৌঁছলে জীবননগর থানার দিক থেকে আসা মাটিভর্তি দ্রুতগতির একটি অবৈধ লটাহাম্বার ফারিহার বহনকারী সাইকেলে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সাইকেল চালক সম্রাটের হাত ভেঙে যায়। একইসাথে শরীরের বিভিন্ন যায়গায় আঘাত পায়।
এদিকে ঘটনার পরপরই মাটিভর্তি অবৈধ লটাহাম্বারের চালক ও গাড়িতে থাকা অন্যরা পালিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সোলায়মান জানান, মাটিভর্তি লটাহাম্বারের ধাক্কায় ফারিহা নামে তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু হয়। লটাহাম্বারটি জব্দ করে থানায় নেয়া হয়েছে। চালককে আইনের আওতায় আনতে ইতোমধ্যে কাজ শুরু করেছে একটি টিম।###
বিজ্ঞাপন
ট্যাগ
জনপ্রিয়
নোয়াখালীতে আবিরপাড়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

নোয়াখালীতে আবিরপাড়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

অবৈধ লটাহাম্বারের ধাক্কায় স্কুল ছাত্রীর মৃত্যু

আপডেট সময় : ০৪:৫৮:২০ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬