রামপালে নদীভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ, দুর্গতদের পাশে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি | আরিফ হাসান গজনবী

বাগেরহাটের রামপালে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিতে থাকা মানুষের দুর্ভোগ সরেজমিনে দেখতে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম। এ সময় নদীভাঙন প্রতিরোধে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

শনিবার (২৮ নভেম্বর) সকালে রামপাল উপজেলার রমজাইপুর ও সিংগারবুনিয়া এলাকার নদীভাঙন পরিস্থিতি পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং নদীভাঙনের কারণে তাঁদের বসতবাড়ি, জমিজমা ও জীবিকার ওপর সৃষ্ট ঝুঁকি ও দুর্ভোগের কথা শোনেন।

পরিদর্শনকালে পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে নদীভাঙন প্রতিরোধে পরবর্তী করণীয় নিয়েও আলোচনা করেন তিনি। প্রতিমন্ত্রী জানান, ইতোমধ্যে ভাঙন মোকাবিলায় কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে মানুষের ঘরবাড়ি ও জীবিকা রক্ষায় দীর্ঘমেয়াদি এবং কার্যকর ব্যবস্থা গ্রহণের চেষ্টা অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, নদীভাঙনের কারণে সাধারণ মানুষ যেন বসতভিটা ও জীবিকা হারিয়ে অসহায় হয়ে না পড়েন, সে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। এ সমস্যা মোকাবিলায় সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

স্থানীয়দের প্রত্যাশা, প্রতিমন্ত্রীর সরেজমিন পরিদর্শন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর নদীভাঙন প্রতিরোধে দ্রুত দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হবে। তাঁদের মতে, সাময়িক উদ্যোগের পাশাপাশি টেকসই নদীশাসন ও স্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা এখন সময়ের দাবি।

এলাকাবাসীর ঘরবাড়ি, ফসলি জমি ও জীবিকা রক্ষায় দ্রুত কার্যকর উদ্যোগ বাস্তবায়িত হলে দীর্ঘদিনের নদীভাঙন আতঙ্ক থেকে মুক্তি মিলবে বলে আশা করছেন স্থানীয়রা।

ট্যাগ
জনপ্রিয়
নোয়াখালীতে আবিরপাড়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

আপডেট সময় : ০৩:৫৭:১৫ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬