দোকানে হামলা করে স্বর্ণকারের চোখে রড ঢুকিয়ে হত্যা, অভিযুক্ত আটক

রাজন্য রুহানি, জামালপুর:

জামালপুরের ইসলামপুরে পূর্বশত্রুতার জেরে চোখে ধারালো রড ঢুকিয়ে অমৃত দাশ নামে এক স্বর্ণকারকে হত্যার অভিযোগে রাশেদ নামে এ যুবককে আটক করেছে পুলিশ।

২৭ নভেম্বর শুক্রবার সকালে উপজেলার মন্নিয়ার চর এলাকার খাটিয়ামাড়ি বাজারে নিজ দোকানে এ হামলার শিকার হন ওই স্বর্ণকার। পরে অভিযুক্ত রাশেদকে আটক করে স্থানীয় বাসিন্দারা।

আটক রাশেদ গাইবান্ধা জেলার ফুলছড়ি এলাকার মো. ফজলের সন্তান।

বিজ্ঞাপন

নিহত অমৃত দাশ মন্নিয়ার চর এলাকার অমল দাশের ছেলে। তিনি খাটিয়ামাড়ি বাজারে একটি স্বর্ণের দোকান পরিচালনা করতেন।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, অমৃত দাশের সঙ্গে রাশেদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত কয়েক দিন ধরে এ নিয়ে তাঁদের মধ্যে একাধিকবার কথা-কাটাকাটিও হয়। এরই জেরে শুক্রবার সকালে রাশেদ খাটিয়ামাড়ি বাজারে অমৃতের দোকানে গিয়ে তাঁর ওপর হামলা চালান এবং চোখে ধারালো রড ঢুকিয়ে দেন। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত রাশেদকে আটক করেন।

এ বিষয়ে ইসলামপুর মডেল থানার ওসি মো. মিজানুর রহমান জানান- খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তকে আটক করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ চলছে।

ট্যাগ
জনপ্রিয়
চা শ্রমিক ইউনিয়ন নির্বাচনে নেতৃত্ব বাছাইয়ে প্রস্তুত দেড় লাখ চা শ্রমিক

আপডেট সময় : ০৬:২৩:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬