শিক্ষা ও অবদানের স্বীকৃতি: তাহেরপুর মাদ্রাসায় নবীনবরণ ও গুণীজন সংবর্ধনা

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে তাহেরপুর ইসলামিয়া আলিম মাদ্রাসায় নবীনবরণ, বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ১০টায় মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে মাদ্রাসার উন্নয়নে বিশেষ অবদান রাখায় ৭৪টি জমিদাতা পরিবারকে সম্মাননা প্রদান করা হয়। একই সঙ্গে আলিম প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। এ ছাড়া ৫৩ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী এবং আলিম পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী চারজন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান অধ্যাপক খোন্দকার মোহাম্মদ সাদেকুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার সভাপতি মোহাম্মদ আক্তার হোসেন। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন সোনারগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবুল কালাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (উপসচিব) আবু আসলাম, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব সালাহ উদ্দিন, মাদ্রাসার সাবেক সভাপতি অধ্যাপক মো. আব্দুল কাদির এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ড. মো. জহিরুল ইসলাম। এ ছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সমাজসেবীরা অনুষ্ঠানে অংশ নেন।
মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. ইব্রাহিম খলিলের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি আয়োজন করা হয়। শিক্ষার্থীদের মেধা ও সাফল্যের স্বীকৃতি প্রদান, শিক্ষার প্রসারে অবদান রাখা ব্যক্তিদের সম্মাননা জানানো এবং নবীন শিক্ষার্থীদের শিক্ষাজীবনে উৎসাহিত করাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।
অনুষ্ঠান শেষে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, জমিদাতা পরিবার ও তাহেরপুরবাসীর পক্ষ থেকে এমন একটি মহতী আয়োজন সফলভাবে সম্পন্ন করায় মাদ্রাসার বর্তমান সভাপতি মোহাম্মদ আক্তার হোসেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।
বিজ্ঞাপন
ট্যাগ
জনপ্রিয়
ফেনীতে হলি ক্রিসেন্ট স্কুলের জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ 

আপডেট সময় : ১১:৪৬:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬